মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

দেয়ালে দেয়ালে নতুন শিল্পকর্ম আঁকছেন শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (৮ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর, সায়েন্সল্যাব ও টিএসসি এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর পাশাপাশি দেয়াল লিখন কার্যক্রম চালানোর দৃশ্য দেখা গেছে। এ ছাড়া তৃতীয় দিনের মতো ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।

এসব এলাকা ঘুরে দেখা যায়, আন্দোলন চলাকালে লিখা অশোভন ও রাজনৈতিক স্লোগান সাদা রঙ দিয়ে মুছে ফেলছেন শিক্ষার্থীরা। আবার সেখানেই নতুন করে আঁকছেন বিভিন্ন শিল্পকর্ম। সেই সঙ্গে দেশ সংস্কারের অভিনব সব স্লোগানও লিখছেন তারা। ‘লাশের মিছিল’, ‘পানি লাগবে পানি’, ‘পলিটিক্যাল স্যানিটাইজার’, ‘বাংলাদেশ আমার’সহ নানান স্লোগান ও গ্রাফিতি আঁকতে দেখা গেছে।
  
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা বলছেন, আন্দোলনের সময় তারাই এঁকেছিলেন এসব স্লোগান, এখন মুছে দিচ্ছেন। তাদের দাবি পূরণ হওয়ায় দেয়াল লিখন মুছে সেখানে আঁকতে শুরু করেছেন গ্রাাফিতি। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড মোড়ে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী দেয়াল লিখনে অংশ নেন। ইউল্যাবের শিক্ষার্থী জিসান বলেন, ‘বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থীরাসহ আমরা লেখাগুলো লিখেছিলাম। এগুলো এখন দৃষ্টিকটু  লাগছে। তাই নতুন করে লিখতে নেমেছি।’
 
রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী সিফাত বলেন, ‘দেয়ালগুলো আমরা রঙিন করে সাজাতে চাই। আমাদের শহরটাকে আমরা আমাদের মতো করেই সাজাবো। নতুন বাংলাদেশের স্লোগান লিখছি।’এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় লোকজনকেও সাহায্য করতে দেখা গেছে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit