শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান এআইয়ের ভুল বার্তা, অল্পের জন্য রক্ষা পেল চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ছয় ছক্কা মেরেছেন যারা কোম্পানীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১২১ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা জয়পুরহাটে পামডো’র এনগেজ প্রকল্প বিষয়ক মিডিয়া ডায়ালগ অনুষ্ঠিত নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিন্নতা অভিযানের উদ্বোধন লালমনিরহাটে দলিল লেখক সমিতির সমাবেশে কেন্দীয় দলিল লেখক সমিতির ভাইস চেয়ারম্যান দৌলতপুরে বন্যার পানিতে ডুবে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু চৌগাছায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা আবুল কাশেম গ্রেপ্তার

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামির আশঙ্কা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের দক্ষিণাঞ্চলে রিখটার স্কেলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের ফলে কিয়ুশু ও শিকোকু দ্বীপপুঞ্জের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এক মিটার উচ্চতার সুনামি হওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে এই তথ্য প্রকাশ করেন।

দেশটির আবাহাওয়া সংস্থার (জেএমএ) বরাত দিয়ে প্রতিবেদেন বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৪টা ৪৩ মিনিটের দিকে কিয়ুশুর মিয়াজাকি অঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে। মিয়াজাকিতে সমুদ্রের ঢেউ ইতোমধ্যে ৫০ সেন্টিমিটারে পৌঁছেছে। তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, পশ্চিমাঞ্চলীয় কিয়ুশু ও শিকোকু দ্বীপপুঞ্জের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এক মিটার উচ্চতার সুনামি হতে পারে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এর আগে, ২০১১ সালের ১১ মার্চ দেশটির উত্তর-পূর্ব উপকূলে ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। জাপানের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল সেটি। ওই সময় ভূমিকম্পের পর দেশটিতে বিশাল সুনামি আঘাত হানে।

 

কিউএনবি/আয়শা/০৮ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit