রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

নেকির পাল্লায় সবচেয়ে ভারী আল্লাহর নাম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৮৬ Time View

ডেস্ক নিউজ : আবদুল্লাহ ইবনে আমর ইবনু আস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার উম্মতের এক ব্যক্তিকে সবার সামনে নাজাত দেবেন, তার সামনে ৯৯টি দপ্তর খোলা হবে, প্রত্যেক দপ্তর চোখের দৃষ্টি পরিমাণ লম্বা। অতঃপর তিনি বলবেন, তুমি এর কিছু অস্বীকার করো? আমার সংরক্ষণকারী লেখকরা তোমার ওপর অবিচার করেছে? সে বলবে, না, হে আমার প্রতিপালক। তিনি বলবেন,  তোমার কোনো অজুহাত আছে? সে বলবে, না, হে আমার প্রতিপালক। তিনি বলবেন, নিশ্চয়ই আমার কাছে তোমার একটি নেকি রয়েছে, আজ তোমার ওপর কোনো অবিচার করা হবে না, অতঃপর একটি কার্ড বের হবে, যাতে লেখা রয়েছে, ‘আশহাদু-আল্লাইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়ারাসুলুহু।’ 

অর্থ : আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ (সা.) আল্লাহর বান্দা ও তাঁর রাসুল। তিনি বলবেন, তোমার (কাজের) ওজন প্রত্যক্ষ করো। সে বলবে, হে আমার প্রতিপালক! এতগুলো দপ্তরের সঙ্গে একটি কার্ড কি কাজে আসবে? তিনি বলবেন, নিশ্চয়ই তোমার ওপর অবিচার করা হবে না। তিনি বলেন, অতঃপর সব দপ্তর এক পাল্লায় এবং কার্ডটি অপর পাল্লায় রাখা হবে, ফলে দপ্তরগুলো ওপরে উঠে যাবে এবং কার্ডটি ভারী হবে।আল্লাহর নামের বিপরীতে কোনো জিনিস ভারী হবে না।’

(সুনানে তিরমিজি, হাদিস : ২৬৩৯)

প্রাজ্ঞ আলেমরা বলেন, উল্লিখিত হাদিস দ্বারা প্রমাণিত হয় আল্লাহর নামের জিকির পরকালে বান্দার মুক্তি লাভে গুরুত্বপূর্ণ মাধ্যম হবে। তাই মুমিনের উচিত সর্বাবস্থায় আল্লাহর নামের জিকির করা। যেমনটি পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘হে মুমিনরা! তোমরা আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করো এবং সকাল-সন্ধ্যায় তাঁর পবিত্রতা ঘোষণা করো।’

(সুরা : আহজাব, আয়াত : ৪১-৪২)

কিউএনবি/অনিমা/০৮ অগাস্ট ২০২৪,/দুপুর ১২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit