রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

বিএনপির সমাবেশে নেতাকর্মীদের ঢল

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : একটানা চারবারের ক্ষমতাসীন আওয়ামী লীগের পতনের পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রথম সমাবেশ আজ বুধবার (৭ আগস্ট)। কেন্দ্র ঘোষিত সমাবেশকে ঘিরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা।

সকাল থেকেই ঢাকার বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে নেতাকর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। এদিকে, সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনের আশেপাশের এলাকায় টানানো হয়েছে মাইক।

দুপুর ২টায় এ সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।

শেখ হাসিনা সরকারের পতনের আগে বিএনপির সমাবেশে আসতে পথে পথে বাধা, হয়রানি, গ্রেপ্তার ও মামলার মুখে পড়তেন নেতাকর্মীরা। আজ তার ব্যতিক্রম। এদিকে, সমাবেশ ঘিরে নয়াপল্টন ও এর আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য দেখা যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অগাস্ট ২০২৪,/বিকাল ৩:২৫

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit