মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

অবশেষে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিল বাংলাদেশ ব্যাংক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান। ডেপুটি গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংকের তথ্য পেতে সাংবাদিকরা এখন স্বাভাবিকভাবে আসতে পারবেন। আগে প্রবেশে কিছুটা বিধি-নিষেধ থাকলেও এখন থেকে আর প্রবেশে সমস্যা নেই।

ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান বলেন, গভর্নর (আব্দুর রউফ তালুকদার) ও ডেপুটি গভর্নরদের সিদ্ধান্ত অনুযায়ী সাংবাদিকরা আগের মতো কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশ করতে পারবেন। তবে এমন কোনো প্রতিবেদন করবেন না, যার ফলে এ খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ে সংকট দেখা দেয়। 

তিনি বলেন, আমরা অনিয়মের সঙ্গে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। যারা অনৈতিক সুবিধা নিয়েছেন তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে এ বিষয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। দেশে সংস্কার শুরু হয়েছে। পরবর্তী সরকার যেভাবে নির্দেশনা দেবে ওইভাবে পদক্ষেপ নেওয়া হবে।

নতুন সরকারের জন্য অপেক্ষা আছি জানিয়ে ছাইদুর বলেন, বেশকিছু সীমাবদ্ধতা করার কারণে আমরা বিভিন্ন অনিয়মের তথ্য প্রকাশ করতে পাড়িনি। তবে এখন থেকে আমরা সবই তুলে ধরব। এ সময় ডেপুটি গভর্নর নুরুন্নাহার, খুরশিদ আলম, ড. হাবিবুর রহমান, নির্বাহী পরিচালকসহ অন্য কমকর্তারা উপস্থিত ছিলেন।

গত এপ্রিল মাসে বাংলাদেশ ব্যাংকে প্রবেশে অলিখিত নিষেধাজ্ঞা দেন গভর্নর আব্দুর রউফ তালুকদার। তখন সাংবাদিকদের ব্যাংকের ভেতরে প্রবেশের অস্থায়ী পাশ ইস্যু বন্ধ রাখা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অগাস্ট ২০২৪,/রাত ১১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit