বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের কার্বন বাণিজ্যে বিপুল সম্ভাবনা দেখছে সিঙ্গাপুর ইউনিয়ন পরিষদসমূহে দলীয় প্রশাসক নিয়োগ অব্যাহত রাখায় জামায়াতের প্রতিবাদ ইরানে ‘যে কোনো সময়’ হামলা চালানোর হুমকি ট্রাম্পের আমাদের নজর এড়িয়ে ইরানিরা বাথরুমেও যেতে পারে না: ট্রাম্প বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ আসবেন কি না, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশিদের সংকট-সম্ভাবনা নিয়ে হাইকমিশনে জামায়াত নেতার বৈঠক মুজিবুল হকের জমি-গাড়ি জব্দ, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন লর্ডসেই ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন রোহিত, চাঞ্চল্যকর তথ্য ফাঁস জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

পোষা প্রাণীর আদর ডেকে আনতে পারে যেসব বিপদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ১১৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বাড়ির পোষা কুকুরটি দেখা পেলেই ছুটে এসে মুখ, হাত চেটে দিয়ে আদর জানায়। তার মাথায় হাত বুলিয়ে, পিঠ চাপড়ে, কোলে তুলে নিতেও ভালো লাগে আপনার। একটু আদর পেলেই সেও আপনার নাক-মুখ চেটে দিয়ে আদর জানায়। চেটে দেওয়া বা গায়ের সঙ্গে গড়াগড়ি করা আসলে কুকুরের একটি অনুভূতিরই প্রকাশ।

এডওয়ার্ডের মতে, ক্যাপনোসাইটোফাগা ক্যানিমরসাস নামে এক ধরনের ব্যাক্টেরিয়া বাস করে কুকুরের লালায়। এই ব্যাক্টেরিয়া মানুষের নাক বা মুখ দিয়ে ঢুকলে বিভিন্ন অসুখ হতে পারে। অ্যালার্জি জনিত রোগও হতে পারে। তা ছাড়া বাড়ির কুকুরকে চোখে চোখে রাখলেও তারা অপরিষ্কার জায়গায় মুখ দিতে পারে। খাবার চেটে দেখতে পারে। সেই লালা মানুষের মুখে ঢুকলে তা ক্ষতিকরও হতে পারে।

আবার আপনি মুখে যে ধরনের ক্রিম বা মেকআপ ব্যবহার করেন, তার রাসায়নিক পোষ্যদের জন্য মারাত্মক ক্ষতিকর। পোষ্য মুখ চাটার সময়ে যদি ফাউন্ডেশন বা লিপস্টিকের কণামাত্র তাদের পেটে যায়, তা হলে তার থেকে হজমের সমস্যা শুরু হতে পারে। মানুষের দাঁত ও জিভেও বিভিন্ন রকম জীবাণু থাকে। তাই সাবধান থাকতেই হবে। অনেকেই পোষ্য কুকুরের মুখে মুখ ঠেকিয়ে আদর জানান। আপনি ভালোবাসা জানাচ্ছেন ঠিকই, কিন্তু আপনার মুখের জীবাণু অজান্তেই ঢুকে যাচ্ছে তাদের শরীরে। যা থেকে আপনার আদরের পোষ্যেরও ক্ষতি হতে পারে।

সূত্র : আনন্দবাজার

 

 

কিউএনবি/আয়শা/০৬ অগাস্ট ২০২৪,/রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit