শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি জবরদখল ও লুটপাটের অভিযোগ গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু নওগাঁর আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু নরসিংদীতে হাসপাতাল সিলগালা ও জরিমানা এখন নিজেকে অনেকটা বাঘিনীর মতো মনে হয়: কিয়ারা শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে ‘চোখের বদলে চোখ’ নয়, আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের ইসলামাবাদে ‘কূটনৈতিক আলোচনায়’ বসবেন সৌদি আরব, তুরস্ক ও মিশরের নেতারা শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩ জীবনে বিয়ের বাইরে আরও অনেক কিছু আছে: কৃতি শ্যানন

মুক্তি পেলেন র‌্যাপার হান্নান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৭৭ Time View

বিনোদন ডেস্ক : অবশেষে মুক্তি পেয়েছেন র‌্যাপার হান্নান হোসাইন শিমুল। কোটা সংস্কার আন্দোলনে তিনি ‘আওয়াজ উডা’ শিরোনামে একটি গান গেয়ে আলোচিত হন। পরে তাকে আটক করা হয়। ওই একটি গান দিয়ে তিনি দেশের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। আটকের পর তাকে দুই দিনের রিমান্ড দেওয়া হয়েছিল।

সংবাদমাধ্যম অনুযায়ী, মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে তাকে মুক্তি দেওয়া হয়েছে। বিষয়টি তার এক সহকর্মী নিশ্চিত করেছেন। জানা গেছে, ২৫ জুলাই নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লাহ মডেল থানার অফিসার্স ইনচার্জ।

এদিকে হান্নানের গ্রেপ্তারের বিষয়টি দেশের সংগীতশিল্পীদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছিল। তার মুক্তির দাবিতে এবং তার আটকের পরিস্থিতির নিন্দা জানাতে বেশ কিছু সংগীতশিল্পী হ্যাশট্যাগ #freehannan ব্যবহার করে নিজেদের ফেসবুক পেজে পোস্ট করছিলেন। আলোচনার জন্ম দেওয়া তার ‘আওয়াজ উডা বাংলাদেশ’ গানটি গত ১৮ জুলাই প্রকাশ পায়।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অগাস্ট ২০২৪,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit