শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

পানিসম্পদ প্রতিমন্ত্রীর বাসায় হামলা, ২০ মোটরসাইকেলে আগুন

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১০৫ Time View

ডেস্ক নিউজ : বরিশালে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের বাসভবনে হামলা হয়েছে। এসময় তার বাসভবনের সামনে ও আশপাশে থাকা কমপক্ষে ২০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল নগরের বটতলা এলাকার করিম কুটিরের সামনে এ ঘটনা ঘটে।

সরকারি ব্রজমোহন কলেজের ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মঈন তুষার জানান, পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুকের বাসভবনে আকস্মিক হামলা চালানো হয়। এসময় ওই এলাকায় যাকে পেয়েছে তাকে হামলাকারীরা মারধর করেছে এবং মন্ত্রীর বাসাসহ আশপাশের বাসায় ইট-পাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভাঙচুর করে।

তিনি আরও বলেন, পাশাপাশি মন্ত্রীর বাসার ভেতরে প্রবেশ করে নিচতলায় ব্যাপক তাণ্ডব চালিয়ে সবকিছু তছনছ করে দিয়েছে। আর তার বাসার সামনের নবগ্রাম রোডে থানার নেতা-কর্মীসহ সাধারণ মানুষের মোটরসাইকেল ভাঙচুর করে এবং ২০টির মতো মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।

এদিকে প্রতক্ষদর্শীরা জানান, কয়েকশ যুবক আকস্মিক মন্ত্রীর বাসার সামনে হামলা চালায়। এসময় তারা মন্ত্রীর বাসার সামনে থাকা সকল ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে এবং মোটরসাইকেল ভাঙচুর করে তা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে হামলাকারীরা মন্ত্রীসহ আশপাশের বাসার ভেতরে ঢুকেও হামলা চালিয়েছে।

আর গোটা নবগ্রাম রোডের ডিভাইডারে থাকা পাইপ উঠিয়ে তা দিয়ে সাধারণ মানুষ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের ধাওয়া দেয় হামলাকারীরা। এতে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় যে ছবি তুলতে গেছে তাকেই মারধর করেছে এবং হাতে থাকা মোবাইল ভাঙচুর করেছে। আন্দোলনকারীরা কাউকে ভিডিও-ছবি তুলতে দেখা যায়নি। আর হামলার সময় মন্ত্রীর বাসার আশপাশে কোনো আইন-শৃঙ্খলা বাহিনী না থাকায় সব কিছু নির্বিঘ্নে হয়েছে।

কিউএনবি/অনিমা/০৪ অগাস্ট ২০২৪,/বিকাল ৩:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit