শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৫৫ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ে শনিবার সকালে ঘন্টা দু’য়েক অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। এ কর্মসূচিকে কেন্দ্র করে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মহাসড়কে জড়ো হওয়ার চেষ্টা করে। বেলা সাড়ে ১১টার দিকে তারা মহাসড়কের অবস্থান নেয়। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা কুট্টাপাড়া মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্বরোড় মোড়সহ আশপাশ এলাকা প্রদিক্ষণ করে। আন্দোলন চলাকালে যেকোন সহিংসতা এড়াতে পুলিশের পাশাপাশি সেখানে বিজিবি মোতায়েন ছিলো। 
খবর পেয়ে সেখানে গিয়ে পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অন্যান্যরা শিক্ষার্থীদের সাথে কথা বলেন। তাদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। তবে আন্দোলন চলাকালে কোন সহিংসতার ঘটনা ঘটেনি। পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন জানান, বিক্ষোভ মিছিলকে ঘিরে  বিশৃঙ্খলা এড়াতে পুলিশ তৎপর ছিল। আন্দোলকারীরা কোন ধরণের সহিংসতা করেনি। 

কিউএনবি/অনিমা/০৩ অগাস্ট ২০২৪,/বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit