শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

সাইফকে নিয়ে টানাটানি দীপিকা ও কারিনার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ১১৬ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন বলেছেন, প্রেমিকের সঙ্গে সব ছবিতেই অভিনয় করার ইচ্ছে খুবই অবান্তব। পরিচালক সব দিক বিবেচনা করে, আর ভেবেচিন্তে চরিত্রের জন্য উপযুক্ত অভিনেতাকেই বেছে নেন বলেও জানান তিনি।

এর আগে ২০০৯ সালে সাড়া ফেলেছিল ইমতিয়াজ আলির সিনেমা ‘লাভ আজকাল’। এ ছবিতে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন ও বাংলার নবাব সাইফ আলি খান। এ ছবিতে তাদের রসায়নও মনে ধরেছিল সিনেমাপ্রেমীদের। কিন্তু এ ছবিতে অভিনয় করতে না পারায় আক্ষেপ ছিলেন অভিনেত্রী কারিনা কাপুর। তা নিয়ে বিতর্কও কম হয়নি। সেই সময় সাইফের সঙ্গে সম্পর্কে ছিলেন কারিনা। 

দীপিকা অভিনীত চরিত্রটি হাতছাড়া হওয়ায় গণমাধ্যমেও ক্ষোভ উগরে দিয়েছিলেন কারিনা কাপুর। এমনকি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও এ কথা বলেছিলেন তিনি। বিষয়টি সেই সময় ভালোভাবে নেননি ছবির পরিচালক ইমতিয়াজ। 

পরে এক সাক্ষাৎকারে কারিনার আক্ষেপে দীপিকা মন্তব্য করেছিলেন— আমি এ বিষয় কিছুই জানি না। সাইফের সঙ্গেও এ নিয়ে আমার কোনো কথা হয়নি। কিন্তু আমি জানি, এ চরিত্রের জন্য ইমতিয়াজ বরাবর আমাকেই চেয়েছিলেন। তাই সেটিই হয়েছে।

দীপিকা আরও বলেন, প্রেমিকের সঙ্গে সব ছবিতেই অভিনয় করার ইচ্ছা খুবই অবান্তব। পরিচালক সব দিক ভেবেচিন্তে চরিত্রের জন্য উপযুক্ত অভিনেতাদের বেছে নেন। এ অভিনেত্রী বলেন, আমি কখনই আশা করি না, যে ছবিতেই অভিনয় করব, সেখানে আমার প্রেমিককে সহ-অভিনেতা হিসাবে পাব। এটি হাস্যকর। অভিনেতা হিসাবে আমাকে বহু মানুষের সঙ্গে কাজ করতে হবে। পরিচালক তার চরিত্রের কথা মাথায় রেখেই অভিনেতা নির্বাচন করেন। তাই আমার সব ছবিতেই সহ-অভিনেতা হিসাবে আমি প্রেমিককেই পাব— এই ভাবনা খুবই হাস্যকর এবং অবান্তর।

অন্যদিকে শোনা যায়, সাইফ আলি খানও নাকি চেয়েছিলেন—এই চরিত্রে কারিনাকেই নেওয়া হোক। কিন্তু ইমতিয়াজ প্রথম থেকেই দীপিকাকে চেয়েছিলেন। তাই পরিচালকের সিদ্ধান্তের সঙ্গেও সহমত ছিলেন তিনি। সূত্র: আনন্দবাজার

 

কিউএনবি/অনিমা/০৩ অগাস্ট ২০২৪,/দুপুর ১২:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit