রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের পরিবারের জন্য কনসার্ট

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৯৮ Time View

বিনোদন ডেস্ক : কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়াতে আমেরিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আর্থিক তহবিল সংগ্রহের কনসার্ট। যার শিরোনাম ‘শহিদ স্মরণে’। আয়োজন করেছে দেশটির জর্জিয়া রাজ্যের আটলান্টা শহরে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ভেন্টএক্সআউট। কনসার্টের পোস্টারটি শেয়ার করেছে পপাইসহ বেশকিছু ব্যান্ড।

দেবাশীষ চক্রবর্তীর আঁকা রক্তিম সেই পোস্টারে লেখা হয়েছে, ‌‘কনসার্টের সমস্ত আয় সরাসরি বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সময় মারা যাওয়া শিক্ষার্থীদের পরিবারকে দেওয়া হবে। এই আয়োজন বা আয়োজকদের মধ্যে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। বাই দ্য স্টুডেন্টস, ফর দ্য স্টুডেন্টস।’

আগামী ১৮ আগস্ট বেলা ১টায় অনুষ্ঠিত হবে এই কনসার্ট। ভেন্যু জর্জিয়ার লিলবার্ন শহরের মিউজিক অন মেইন স্ট্রিট।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশে চলমান সহিংসতা, হত্যাকাণ্ড, গণগ্রেফতার ও হয়রানির প্রতিবাদ জানিয়েছে অভিনয়শিল্পীদের অনেকে। বৃহস্পতিবার (১ আগস্ট) রাজধানীর ফার্মগেটে এক বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা। এদিকে, ‘গেট আপ স্ট্যান্ড আপ’ শিরোনামে গানে গানে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানাবেন সংগীতশিল্পীরা। বিকালে রাজধানীর ধানমন্ডিতে রবীন্দ্রসরোবরে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৩ অগাস্ট ২০২৪,/সকাল ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit