শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হিজবুল্লাহর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হামাস নেতা ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহর সামরিক প্রধান ফুয়াদ শুকুর হত্যাকাণ্ডের পর চরম উত্তেজনার মধ্যে এই ক্ষেপণাস্ত্র হামলার খবর এলো। আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর দেয়া হয়েছে। তবে হামলা হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি।

পাল্টা লেবাননে বিমান হামলা ও ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল। আল জাজিরার প্রতিবেদন মতে, ইসরাইলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের ব্লেইদা এলাকায় একটি বিমান হামলা চালানোর দাবি করেছে।   দাবির পক্ষে ভিডিও ফুটেজও প্রকাশ করেছে তারা। বলেছে, হামলায় হিজবুল্লাহর দুই সদস্য নিহত হয়েছে। ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়েছে, ওই এলাকা থেকে রকেট উৎক্ষেপণ করার পর হিজবুল্লাহ যোদ্ধাদের চিহ্নিত করা হয় এবং আঘাত করা হয়। 
 
হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুর ও হামাসের প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। শীর্ষ কমান্ডার হত্যার জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। হানিয়াকে হত্যার জেরে ইসরাইলকে ‘কঠোর শাস্তি’ দেয়ার অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এর ফলে মধ্যপ্রাচ্যজুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

 

 

কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২৪,/রাত ১১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit