শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বাড়তে পারে ঢাকার তাপমাত্রা রাফিনিয়ার চোখে ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার কে কোন ক্যারেটের সোনা বেশি টেকসই ২২, ১৮ না ১৪? রাশিয়া ও চীনকে ঠেকাতে মহাকাশে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা ফের শুরু হয়েছে: দ্য হিন্দুর প্রতিবেদন ২২ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি মোদির জন্মদিনে তারকাদের শুভেচ্ছার ঢল ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও জ্যেষ্ঠ কয়েকজন কর্মকর্তা

ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিন ঘিরে এতদিন ইসরাইল আর হামাসের মধ্যে যুদ্ধ চললেও, ইসমাইল হানিয়া নিহতের পর যুদ্ধের বারুদ গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। ক্ষোভে ফুসছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাধারণ মানুষও।

হামাস নেতা হানিয়াকে হত্যার প্রতিবাদে বুধবার তুরস্কের ইস্তাম্বুলের রাস্তায় নামেন কয়েক হাজার মানুষ। ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদের পাশাপাশি হামাসের প্রতি সংহতি জানান তারা। বিক্ষোভকারীরা বলেন, ইসরাইল মধ্যপ্রাচ্যে শান্তি চায় না বলেই কাপুরুষোচিত হামলা চালিয়েছে।
 
হানিয়াকে হত্যার খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদে তিউনিসিয়ার রাস্তায় নামেন শত শত মানুষ। এসময় ইসরাইলবিরোধী ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দেন তারা।

বিক্ষোভকারীরা বলেন, হানিয়াকে হাত্যার মাধ্যমে কাপুরুষের পরিচয় দিয়েছে জায়নবাদী নেতানিয়াহু। ফিলিস্তিনিদের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে। বিজয় অর্জন না হওয়া পর্যন্ত এ লড়াই চলবে। লেবাননেও হানিয়া হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ দেখা গেছে পাকিস্তানের বন্দর নগরী করাচিতেও।

 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit