বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

চৌগাছায় চলতি মৌসুমে ১০ লাখ খেজুরের চারা রোপন কর্মসুচির উদ্বোধন

এম এ রহিম, চৌগাছা (যশোর) ।
  • Update Time : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ২৫৫ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের যশ-খেজুরের রস এ ঐতিহ্যকে টিকিয়ে রাখতেই চলতি মৌসুমে দশলাখ খেজুরের চারা রোপন কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ আগষ্ট) দুপুরে উপজেলার সাঞ্চাডাঙ্গা গ্রামের বেলন বিলে এ কর্মসুচির উদ্বোধন করা হয়। এ কর্মসূচীর উদ্বোধন করেন যশোরের এডিসি (শিক্ষাও আইসিটি ) খালেদা খাতুন রেখা।

যশোরের ঐতিহ্যবাহী খেজুর রস ও গুড় শিল্পের টেকসই সংরক্ষণের লক্ষ্যে চলতি মৌসুমে যশোর জেলায় ১ কোটি খেজুর বীজ বপনের কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন। এ কর্মসুচির অংশ হিসেবে চৌগাছায় দশ লাখ খেজুর চারা-বীজ রোপন উদ্বোধন করা হয়। চারা ও বীজ রোপনের কাজে সহযোগীতা করেছে উপজেলার স্কাউট সদস্য এবং ১১ টি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর জেলার এডিসি (শিক্ষাও আইসিটি ) খালেদা খাতুন রেখা। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হুসাইন, চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী। উপজেলা স্কাউটের নেতা এ এইচ এম ফিরোজ হোসেনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবুর রহমান হবি, স্বরুপদাহ ইউপি চেয়ারম্যান নুরুল কদর, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, কমে যাচ্ছে যশোর জেলায় খেজুর গাছ। কমেছে রস ও গুড়ের উৎপাদনও। তাই খেজুর চারা রোপন কর্মসূচির গ্রহণ করা হয়েছে। অতিসম্প্রতি যশোরের খেজুরগুড়ের জিআই সনদ লাভ করেছে। এ কাজে আমাদের সকলের দায়বদ্ধতা বৃদ্ধি পেয়েছে। সে জন্য খেজুর গুড়ের যথার্থ গুণগত মান নিশ্চিত করতে ও খেজুর গাছ বৃদ্ধি করতেই কর্মসূচির গ্রহণ করা হয়েছে। জেলার ৮টি উপজেলায় ১ কোটি খেজুর বীজ বপন করা হবে। বীজের পাশাপাশি প্রায় ১৫ হাজার খেজুর গাছের চারা রোপনের উদ্যোগ নেয়া হয়েছে। এটা জাতীয় সম্দপ কিন্তু ভোগ করবে এই উপজেলার মানুষ। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, ইউপি সদস্য ও সরকারি বেসরকারি দায়িত্বশীল পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ২০২১ সালে তৎকালি চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলাতানা যশোরের খেজুর গুড়ের ঐতিহ্য রক্ষায় চৌগাছায় খেজুর চারা ও বীজ বপনের কর্মসূচি গ্রহন করেন। এর পরে ঐতিহ্য রক্ষার প্রচারণায় উপজেলায় খেজুর গুড় মেলা, গাছি সমাবেশ, উপজেলার গাছিদের নিবন্ধনের উদ্যোগ নেওয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit