শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

 নোয়াখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১১২ Time View
নোয়াখালী প্রতিনিধি : ডিবি হেফাজত থেকে অবিলম্বে ৬ সমন্বয়কের মুক্তি সহ ৯ দফা দাবি বাস্তবায়নে নোয়াখালীতে মার্চ ফর জাস্টিস করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। বুধবার (৩১ জুলাই) দুপুর ১২টায় জেলা শহরের মাইজদী বাজার এলাকা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও বাঁশের লাঠি নিয়ে হাতে হাত রেখে বিভিন্ন শ্লোগানে প্রধান সড়ক প্রদক্ষিণ করে নোয়াখালী জজ কোর্ট প্রাঙ্গণে এসে সমবেত হয়।

পরে সেখানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, চৌমুহনী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী ঘন্টাব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে। এসময় তারা সমন্বয়কদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, দমন-নিপীড়ন বন্ধ, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া এবং হত্যাকাণ্ডে জড়িত সবার পদত্যাগের দাবিতে বিভিন্ন শ্লোগান দিয়ে কর্মসূচি পালন করছে।

শিক্ষার্থীদের কর্মসূচি শুরুর আগেই মাইজদী বাজার, জেলা শহরের প্রধান সড়ক, জজ কোর্ট প্রাঙ্গনে র্যাব, পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যদের অবস্থান নিতে দেখা যায়। তবে পুলিশ শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ কোনো ধরনের বাঁধা দেয়নি। এসময় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে বিভিন্ন যানবাহনগুলো বিকল্প রাস্তায় চলাচল করে।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৪,/রাত ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit