রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ৮১ Time View
‌‌জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : “ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ  স্লোগানকে সামনে রেখে  
খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্‌যাপন উপলক্ষ্যে  র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার  (৩১ জুলাই,)   সাড়ে ১১টার দিকে জেলা মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট এর সামনে এসে র‍্যালিটি শেষ হয়।

পরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও পার্বত্য জেলা পরিষদের মৎস্য বিভাগের আহ্বায়ক শতরুপা চাকমার সভাপতিত্বে   প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে  বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)। 

স্বাগত বক্তব্য রাখেন  খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা ড. আরিফ হোসেন। এসময় খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.দিদারুল আলম, পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যজরী মারমা সহ স্থানীয় ইউপি চেয়ারম্যান, মৎস্য চাষী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বক্তব্যে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান  বলেন, মৎস্য চাষের মধ্যদিয়ে বেকারত্ব দূর হয়েছে। বর্তমানে বাংলাদেশে মৎস্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে  সরকারের নানামুখী উদ্যোগে  দেশ এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হচ্ছে মৎস্যচাষীরা।  মৎস্য চাষী  ও উদ্যােক্তাদের অবদানে বাংলাদেশ মৎস্য খাতে এগিয়ে যাচ্ছে। 
জাতীয় মৎস্য সপ্তাহ এর আলোচনা সভাশেষে বিভিন্ন  ক্যাটাগরিতে মৎস্য চাষী,উদ্যোক্তাদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান ও খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম( বার)।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৪,/সন্ধা ৭:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit