মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন

ওয়াকার ইউনুসের সঙ্গে দায়িত্ব ভাগাভাগি করতে চান পিসিবি চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১২৭ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর ঢেলে সাজানো হচ্ছে পাকিস্তান ক্রিকেটকে। এরই অংশ হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি নিজের দায়িত্ব ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি জানিয়েছে, বোর্ডের ক্রিকেটীয় বিষয়গুলো দেখভালের দায়িত্ব ওয়াকার ইউনুসকে দিতে যাচ্ছেন তিনি।

মহসিন নাকভি মূলত পিসিবি’র প্রশাসনিক দিকগুলো দেখতে চান। একইসঙ্গে আন্তর্জাতিক, ঘরোয়া, নির্বাচক কমিটি এবং খেলোয়াড়দের অনাপত্তিপত্র দেওয়ার মতো বিষয়গুলোও নিজের অধীনে রাখতে চান তিনি। আগামী বছর পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনেই এখন পরিপূর্ণভাবে মনোনিবেশ করতে চান এই ক্রিকেট কর্তা। তাই দেশের পুরুষ ক্রিকেট দলের বিষয়াদি ওয়াকার ইউনুসকে বুঝিয়ে দিতে চান নাকভি।

২০১৪ সালের পিসিবি সংবিধান অনুযায়ী, চেয়ারম্যান চাইলে নিজের দায়িত্বের অংশবিশেষ অন্য যে কারো সঙ্গে ভাগ করে নিতে পারেন। পিসিবি’র একটি সূত্র সামা টিভিকে জানিয়েছে, ‘জাতীয় দলের সঙ্গে সম্পর্কিত সব বিষয়ের দায়িত্বে থাকবেন ওয়াকার ইউনুস। (পাকিস্তানের) ক্রিকেটের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অভিজ্ঞ ক্রিকেটারদের যুক্ত করতে চান মহসিন নাকভি।’

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৪,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit