মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

ফেসবুক চালুর বিষয়ে সিদ্ধান্ত বুধবার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১১৯ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ফেসবুক, ইউটিউব ও টিকটকের প্রতিনিধিদের সঙ্গে আগামীকাল বুধবার (৩১ জুলাই) বেলা ১১টায় বৈঠকের পর এসব খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাত মন্ত্রী, চার সচিব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, আগামীকাল বেলা ১১টায় বিটিআরসিতে ফেসবুক, ইউটিউব ও টিকটকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক রয়েছে। ওই বৈঠকের পর এসব সামাজিক মাধ্যমগুলো খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।

বৈঠকে মন্ত্রীদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইনমন্ত্রী আনিসুল হক, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত উপস্থিত ছিলেন।

এছাড়া পররাষ্ট্র সচিব, বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও জননিরাপত্তা বিভাগের দুই সচিবও ছিলেন বৈঠকে। এ ছাড়া আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং র‌্যাব, বিজিবি ও আনসার প্রধানসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা বৈঠকে ছিলে

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৪,/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit