সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর চীন সফরের ফল বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ সিইআইজেড : চীনা রাষ্ট্রদূত মাটিরাঙ্গা জোনের উদ্যােগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  ফলজ, বনজ, ঔষধী গাছের চারা বিতরণ।

পাকিস্তান সফরের ‘এ’ দলে মুশফিক-মুমিনুল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ৭২ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফিকুর রহিম ও মুমিনুল হকের মতো জাতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা।

পাকিস্তান সফরের দুটি চার দিনের ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ‘এ’ দল। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দুটি চার দিনের ম্যাচের জন্য আলাদা দল ঘোষণা করেছে। এর মধ্যে প্রথম ম্যাচের দলে আছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল হাসান, জাকির হাসানদের মতো টেস্ট দলের সদস্যেরা।

জাতীয় দল পাকিস্তানে দুটি টেস্ট খেলবে। আগামী মাসের ২১ তারিখে শুরু হতে যাওয়া এই সিরিজের আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবেন মুশফিক-মুমিনুলরা। এরপর তারা যোগ দেবেন জাতীয় দলের সঙ্গে। অর্থাৎ দ্বিতীয় চার দিনের ম্যাচে তারা খেলবেন না।

ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করা হয়েছে একটি। যে দলে আছেন সৌম্য সরকার, এনামুল হক, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, তানজিম হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিনের মতো ক্রিকেটাররা। আগামী ৬ আগস্ট দেশ ছাড়বে ‘এ’ দল। ১০ আগস্ট শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ, দ্বিতীয়টি আগামী ১৭ আগস্ট শুরু হবে। এরপর ২৩, ২৫ ও ২৭ আগস্ট মাঠে গড়াবে তিন ওয়ানডে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৪,/রাত ৯:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit