মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী

ওমরাহ পালনে ৬ জিনিস বাধ্যতামূলক রাখার নির্দেশ সৌদির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১২২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, যেসব মুসলিম ওমরাহ পালন করতে চান তাদের সঙ্গে বাধ্যতামূলক ৬টি জিনিস রাখার নির্দেশনা দিয়েছে। 

সেগুলো হলো— পরিচয়পত্র/ পাসপোর্ট, জরুরি যোগাযোগের ফোন নাম্বার, একটি মোবাইল চার্জার, দোয়া-দুরুদের বই, প্রয়োজনীয় অর্থ এবং মক্কা ও মদিনার ম্যাপ।

বছরের যে কোনো সময় যে কেউ ওমরাহ পালন করতে পারেন। ইসলাম ধর্মে সবচেয়ে পবিত্র নগরী মক্কায় অবস্থিত কাবা শরীফ তাওয়াফের মাধ্যমে ওমরাহ করা হয়।

ওমরাহ পালন শেষে বেশিরভাগ মানুষই আরেক পবিত্র শহর মদিনায় যান। সেখানে তারা মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর রওজা শরীফ দেখাসহ ইসলামের বিভিন্ন নিদর্শন প্রত্যক্ষ করেন।

হজ মৌসুম শেষে গত মাস থেকে আবারও শুরু হয় ওমরাহর সময়। হজের সময় কাউকে ওমরাহ করতে দেওয়া হয়। এ বছর প্রায় ১৮ লাখ মুসল্লি হজ পালন করেন। তবে এবারের হজে অব্যবস্থাপনা ও দাবদাহে এক হাজারের বেশি এদিকে ওমরাহ পালন সহজ করে দিতে সৌদি আরব বিভিন্ন উদ্যোগ নিয়েছে। 

এর অংশ হিসেবে ব্যক্তিগত, ভ্রমণ এবং পর্যটন ভিসাধারী সবাইকে ওমরাহ করার সুযোগ দিয়েছে দেশটি। এরফলে শুধুমাত্র ওমরাহর ভিসার জন্য কাউকে আর অপেক্ষা করতে হয় না।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৭:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit