সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

বিশ্বকাপে আফগান বিপ্লবের নেপথ্য নায়ককে কোচ বানাল ক্যাপিটালস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ৫৬ Time View

স্পোর্টস ডস্কে : আফগানিস্তানের প্রধান কোচ জোনাথন ট্রট এবারে নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট এসএ-২০’তে। ফ্র্যাঞ্চাইজি দল প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। খবরটি জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো। মাসখানেক আগে প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচের পদ ছেড়ে দেন গ্রাহাম ফোর্ড। তখন থেকে পদটা ফাঁকা পড়ে ছিল।

২০২২ সাল থেকে আফগানিস্তানের প্রধান কোচের পদে আছেন ট্রট। গত জানুয়ারিতে আরও এক বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন তিনি। ৪৩ বছর বয়সী কোচ আফগানিস্তানের কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন কি-না তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আগামী বছর জানুয়ারিতে এসএ-২০’র পরবর্তী আসর বসবে। সে সময় অবশ্য আফগানিস্তান জাতীয় দলের কোনো খেলা নেই। ডিসেম্বরে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলে আফগানিস্তানের সঙ্গে তিনি নতুন করে আর চুক্তি না-ও করতে পারেন।

রিকি পন্টিং আইপিএলে দিল্লির ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সাত বছরের সম্পর্ক ছেদ করলে বড় ধাক্কা খায় ক্যাপিটালস। একই ফ্র্যাঞ্চাইজির দল প্রিটোরিয়া গত মৌসুমে ফোর্ডের অধীনে ভালো করতে পারেনি। গত মৌসুমে মাত্র ৩টি ম্যাচে জয় পেয়ে পঞ্চম স্থানে থেকে শেষ করেছে তারা। অথচ প্রথম মৌসুমে শীর্ষস্থানে থেকে ফাইনালে উঠেছিল প্রিটোরিয়া। শেষ পর্যন্ত ফাইনালে হেরে যায় তারা। যে কারণে ফোর্ডকে ছাড়াই এগিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে তারা।

ট্রটের সময়ে আফগানিস্তান প্রভূত উন্নতি সাধন করেছে। আইসিসির ইভেন্টে আগের আসরগুলোতে আফগানিস্তানের মাত্র একটি জয় ছিল। অথচ সেই দলটিই গত নয় মাসে আইসিসির ইভেন্টে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং বাংলাদেশকে হারিয়েছে। এর মধ্যে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও খেলেছে তারা। সেখানে অবশ্য দক্ষিণ আফ্রিকার কাছে হার মানতে হয় তাদের।

এদিকে ট্রটকে ইংল্যান্ড জাতীয় দলের সাদা বলের কোচ হিসেবেও বিবেচনায় রেখেছে ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড (ইসিবি)। ম্যাথিউ মটের অধীনে গত ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে সাফল্য পায়নি ইংলিশরা। ইংল্যান্ডের জার্সিতে ১২৭ ম্যাচ খেলা ট্রট এর আগে ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ ও জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন। এছাড়া বর্তমানে দ্য হানড্রেডে ট্রেন্ট রকেটসের সহকারী কোচের দায়িত্বও পালন করছেন।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৪,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit