বিনোদন ডেস্ক : উর্বশী স্বীকার করেন, স্নানঘরের ভিডিওটি তারই। তবে সেই দৃশ্য তার আসন্ন ছবি ‘ঘুসপেঠিয়ে’-র। যদিও, কিভাবে নির্দিষ্ট ওই দৃশ্য নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে, তা নিয়ে উর্বশীর কোন ধারণা নেই। তাই বিষয়টি নিয়ে বেশ বিরক্ত অভিনেত্রী।
সংবাদ মাধ্যমে উর্বশী বলেন, ‘যেদিন ভিডিওটি ভাইরাল হয়, আমি খুবই বিরক্ত হয়েছিলাম। যদিও এটা আমার ব্যক্তিগত জীবনের কোনও দৃশ্য নয়। ভিডিওটাও আমার ব্যক্তিগত নয়। এই দৃশ্য আমার ছবি ‘ঘুসপেঠিয়ে’-র।’
উর্বশীকে প্রশ্ন করা হয়, ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে তিনি কী করতেন? উত্তরে তিনি বলেন, ‘না আমি চাই না, কোনও নারী এমন পরিস্থিতির সম্মুখীন হোন।’ উর্বশীর এই ভিডিও ছড়িয়ে পড়ার পরে ম্যানেজারের সঙ্গে তার ফোনালাপও ভাইরাল হয়। সেই রেকর্ডিংয়ে উর্বশীকে বলতে শোনা যায়, ‘তুমি কি ভিডিওটা দেখেছ? আমি বুঝতে পারছি না, এগুলো বাইরে ছড়িয়ে পড়ছে কিভাবে?’
এর উত্তরে উর্বশীর ম্যানেজার বলেন, তিনি চেষ্টা করছেন যাতে ওই ভিডিও সমাজমাধ্যম থেকে দ্রুত মুছে ফেলা যায়। ২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী। এরপর সেই বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। বর্তমানে তার হাতে আছে বেশ কিছু সিনেমার কাজ। চলতি বছর উর্বশী অভিনীত ‘ইন্সপেক্টর অবিনাশ’, ‘এনবিকে ১০৯’, ‘দিল হ্যায় গ্রে’সহ আরও কয়েকটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে।
কিউএনবি/আয়শা/২৯ জুলাই ২০২৪,/রাত ৯:১২