মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন

ফের ৫ দিনের রিমান্ডে রিজভী, পারওয়ার ও নুর

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ৯৯ Time View

ডেস্কনিউজঃ কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষের মধ্যে গ্রেপ্তার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ ৮ জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মেট্রোরেলে আগুনের ঘটনায় পল্লবী থানায় দায়ের করা মামলায় রোববার (২৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেওয়া অন্যরা হলেন- বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, এমএ সালামদ, কাজী সায়েদুল আলম বাবুল ও মাহমুদুস সালেহীন।

এর আগে তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ। আসামিপক্ষে বেশ কয়েকজন আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৯ জুলাই বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কাফরুল থানাধীন কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে পাঁচ থেকে ৬ হাজার লোক কোটা সংস্কার আন্দোলন করেন। তারা দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা, লোহার রড, হকিস্টিক ও দেশীয় অস্ত্রশস্ত্র যেমন- রামদা, দা, কুড়াল, শাবল, কাটার, হাতুড়ি ইত্যাদি নিয়ে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড ও নাশকতা করার লক্ষ্যে কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে প্রবেশ বা বহির্গমন গেট ভেঙে ভেতরে যায়। পরে কেপিআইভুক্ত সরকারি স্থাপনা কাজীপাড়া মেট্রোরেল স্টেশনের কনকোর্সে ব্যাপক ধ্বংসাত্মক কার্যক্রম চালায় এবং মূল্যবান যন্ত্রপাতি ও সরঞ্জামাদি লুটপাট করে নিয়ে যায়।

এজহারে আরও বলা হয়েছে, এ সময় অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুর করে ক্ষতি সাধন করা হয়। ব্যাপক ধ্বংসাত্মক কার্যক্রমের ফলে এই মেট্রোরেল স্টেশনের আর্থিক ক্ষতির পরিমাণ প্রাথমিক হিসাব অনুযায়ী আনুমানিক ১০০ কোটি টাকা। তার মধ্যে কাফরুল থানার আওতাধীন অংশের আনুমানিক ৫০ কোটি টাকা আর্থিক ক্ষতি সাধন ও বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যায়।

কিউএনবি/বিপুল/২৮.০৭.২০২৪/রাত ৯.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit