মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন

ভারতকে উড়িয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলংকা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ১০৮ Time View

স্পোর্টস ডেস্ক : ১৯তম ওভারের চতুর্থ বল। জয়ের জন্য তখন শ্রীলংকার দরকার ৫ রান। পুজা ভাস্ত্রাকারের করা সে বলটিকে লং অন দিয়ে হাওয়ায় ভাসিয়ে সীমানার বাইরে পাঠিয়ে দেন কাভিশা দিলহারি। এর সঙ্গেই ডাম্বুলার গ্যালারি থেকে ডাগআউটে ছড়িয়ে পড়ে উৎসব। নারী এশিয়া কাপের নতুন চ্যাম্পিয়ন যে এখন শ্রীলংকা।

এর সঙ্গে দুই মিডল অর্ডার ব্যাটার রিচা ঘোষ এবং জেমিমা রদ্রিগেজের মারকুটে ব্যাটিংয়ে লড়াকু পেয়ে যায় ভারত। ১৪ বলে এক হালি চার এবং এক ছক্কায় ৩০ রান করেন উইকেটরক্ষক-ব্যাটার রিচার। অন্যদিকে ৩ চার ও ১ ছক্কায় ২৯ রান করেন জেমিমা। লংকানদের পক্ষে বোলিংয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন স্পিনার কাভিশা দিলহারি। ৪ ওভার হাত ঘুরিয়ে ৩৬ রতান খরচায় দুই উইকেট নেন তিনি।

১৬৬ রান তাড়া করতে নেমে শুরু থেকেই বুঝেশুনে খেলেছেন লংকান ব্যাটাররা। দ্বিতীয় ওভারে ভীষ্মি গুনারত্নে রান আউটে কাটা পড়লেও ক্রিজে দাঁড়িয়ে যান অধিনায়ক চামারি আতাপাত্তু। তাকে সঙ্গ দেন তিনে নামা হারশিতা সামারাবিক্রমা। দ্বিতীয় উইকেটে তাদের জুটিতে আসে ৮৭ রান। ব্যক্তিগত ৬১ রানে দীপ্তি শর্মার বলে বোল্ড হন আতাপাত্তু। তবে সামারাবিক্রমা তখনও ক্রিজে অবিচল। চারে নেমে তাকে যোগ্য সঙ্গ দেন বল হাতে আলো ছড়ানো দিলহারি।

তৃতীয় উইকেটে সামারাবিক্রমা-দিলহারির ৪০ বলে হার না মানা ৭০ রানের জুটিতে ৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলংকা। ৫১ বলে ৬ চার এবং ২ ছক্কায় ৬৯ রানে অপরাজিত থাকেন সামারাবিক্রমা, আর ১৬ বলে ৩১ রানের ক্যামিওতে দলের জয়ে অবদান রাখেন দিলহারি। উল্লেখ্য, এর আগে পাঁচবার ফাইনালে কপাল পুড়েছিল শ্রীলংকার। অবশেষে নিজেদের আঙিনায় এশিয়া কাপের শিরোপা ধরা দিল তাদের।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২৪,/রাত ৮:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit