মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী

চৌগাছায় ভ্যানচালককে হত্যা ঘটনায় মামলা আটক-১

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ২৪৮ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ভ্যানচালককে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৮ জুলাই) নিহতের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে ৬ জনকে আসামি করে চৌগাছা থানায় এ হত্যা দায়ের করেন। চৌগাছা থানামামলা নং ২১। এ ঘটনায় জড়িত একজনকে আটক করেছেন চৌগাছা থানা পুলিশ। মামলায় হত্যাকান্ডের মূল হোতা রেজা ও আবুল বাশারসহ নিহতের প্রতিবেশি হারুন-অর রশিদের ৫ ছেলে ওজামাই আব্দুল মালেককে আসামি করা হয়েছে। হত্যার পরে আসামিদের বাড়ির স্ত্রী-সন্তান সকলেই গেছে।এদিকে মামলা দায়েরের পর এজাহার ভুক্ত আসামি আব্দুল মালেককে গ্রেফপ্তার করেছে চৌগাছা থানার পুলিশ।

জানা যায়, মামলায় আটক আসামি আব্দুল মালেক এলাকার তালিকাভুক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ি। তার বিরুদ্ধে মাদক পাচারকারি হিসেবে একাধিক অভিযোগ রয়েছে। চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, হত্যাকান্ডের ঘটনায় একজনকে গ্রেফতার করে ২৮ জুলাই আদালতে পাঠানো হয়েছে। মামলার এজাহারভুক্ত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য চৌগাছা পুলিশের অভিযান চলমান রয়েছে। শনিবার (২৭ জুলাই) সন্ধ্যায় চৌগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পৌরসভার হুদা পাড়া এলাকার মৃত আব্দুল মুজিদের ছেলে ভ্যানচালক আলী হোসেন (৩৫) কে ছুরিকাঘাতে হত্যা করে তার প্রতিবেশি হারুন অর রশিদের ছেলে বাশার আলী, রেজা ও সাইফল ইসলামসহ কয়েকজন।

রোববার (২৮ জুলাই) নিহতের বাড়িতে গেলে প্রতিবেশিরা জানান, আলী হোসেন অত্যান্ত নিরিহ-সরল একজন মানুষ ছিলেন। তিনি একসময় মানসিক ভারসাম্যহীন ছিলেন। সে সময় তার স্ত্রী পারভীনা আলী হোসেনকে ছেড়ে চলে যায়। তার দুটি শিশু সন্তান রয়েছে। বড় মেয়ে ফাতেমা এলাকার একটি বিদ্যালয়ের ৭ম শ্রোণির ছাত্রী এবং ছেলে রফিকুল ইসলামের বয়স মাত্র ৫ বছর। চিকিৎসা নেওয়ার পরে তিনি বর্তমানে সুস্থ্য। তিনি ছেলে ও মেয়ে এবং বৃদ্ধ মাকে নিয়ে স্বাভাবিক জীবনযাপন করছিলেন। চৌগাছা বাজারে ভ্যান চালিয়ে পরিবারের সদস্যদের জীবিকা নির্বাহ করতেন। শিশু ছেলে রায়হান হোসেন এবং মেয়ে ফাতেমা খাতুন তার দাদীর কাছেই থাকে। বাবার মৃত্যুর পরে শিশু দুটির আরো অসহয় হয়ে পড়েছে।

নিহতের বোন রেহেনা ও ভাই সাইফুল ইসলাম জানায়, প্রতিবেশী হারুন এর ছেলে আশরাফ আলী তার ভাই আলী হোসেনকে প্রায়ই পাগল বলে ডাকতো। এতে আলী হোসেন বিরক্তবোধ করতো। দিনের পর দিন একই কথা বলে তাকে উত্যাক্ত করে আসছিল। শনিবার দুপুরে আলী হোসেনকে পাগল বলে উত্যাক্ত করে । এতে আলী হোসেন ক্ষিপ্ত হয়ে আশরাফকে চড় থাপ্পড় মারে। এদিন সন্ধ্যা ৭ টার দিকে হুদপাড়া মোড়ে দেলোয়ারের চায়ের দোকানে বসেছিল আলী হোসেন। এ সময় আশরাফ তার ভাই, রেজা, সাইফুল বোন জামাই আব্দুল মালেককেসাথে নিয়ে আলী হোসেনর উপরে হামলা করে। এ সময় ধারলো ছুরি দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আলী হোসেনকে মৃত ঘোষণা করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২৪,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit