বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম
কুয়েতের রাষ্ট্রদূতের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ পেনাল্টিতে গোল না হলে ফল ভিন্ন হত: অর্পিতা বিশ্বাস অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান চীনের সরকারি দফতরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা জরুরি: কৃষিমন্ত্রী জৈব পদ্ধতিতে লটকন চাষে সফল উদ্যোক্তা, বাড়ছে কৃষকের আগ্রহ চীনে ১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে সিলেটের আনোয়ার হোসেনের কৃতিত্ব লালমনিরহাটে একটি রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড নোয়াখালীতে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫ বাবা-মাকে খাওয়ানো নিয়ে দ্বন্দ্বে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন জাতীয় সংসদের অধিবেশন শুরু

শিরোপা জিততে শ্রীলংকার চাই ১৬৬ রান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ৭৪ Time View

স্পোর্টস ডেস্ক : নারী এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি স্বাগতিক শ্রীলংকা ও ভারত। ডাম্বুলায় চলমান এই ফাইনালে আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলেছে হারমানপ্রীত কৌরের দল। শিরোপা জিততে এখন স্বাগতিক লংকানদের চাই ১২০ বলে ১৬৬ রান।

সেমিফাইনালে বাংলাদেশকে ১০ উইকেটে উড়িয়ে ফাইনালের টিকিট কাটে ভারত। বাংলাদেশের বিপক্ষে ঝোড়ো ফিফটি এসেছিল ওপেনার স্মৃতি মান্ধানার ব্যাটে। ফাইনালেও তার ব্যাটেই এল দলীয় সর্বোচ্চ ৬০ রান। ১০ চারে ৪৭ বলে তার এই ইনিংসে শুরুতেই লড়াকু স্কোরের ভিত পেয়ে যায় ভারত।

এর সঙ্গে দুই মিডল অর্ডার ব্যাটার রিচা ঘোষ এবং জেমিমা রদ্রিগেজের মারকুটে ব্যাটিংয়ে লড়াকু পুঁজি পেয়ে যায় ভারত। ১৪ বলে এক হালি চার এবং এক ছক্কায় ৩০ রান করেন উইকেটরক্ষক-ব্যাটার রিচা। অন্যদিকে ৩ চার ও ১ ছক্কায় ২৯ রান আসে জেমিমার ব্যাটে।

এশিয়া কাপের ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে ভারত লংকানদের পক্ষে বোলিংয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন স্পিনার কাভিশা দিলহারি। ৪ ওভার হাত ঘুরিয়ে ৩৬ রান খরচায় দুই উইকেট নেন তিনি। একটি করে উইকেট পান উদেশিকা প্রাবোধানি, সাচিনি নিসানসালা ও অধিনায়ক চামারি আতাপাত্তু। রান তাড়া করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ ওভারে ৫ রান তুলেছে শ্রীলংকা। ব্যাট করছেন আতাপাত্তু (৪*) ও ভীষ্মি গুনারত্নে (১*)।

 

কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২৪,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit