মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী

লেবাননে হামলা হলে ‘অপ্রত্যাশিত পরিণতি’ ভোগ করবে ইসরাইল: ইরান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় যুদ্ধের মধ্যে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে লেবানন-ইসরাইল সীমান্ত। ইসরাইলের দখল করা গোলান মালভূমির এক ফুটবল মাঠে রকেট হামলা চালিয়েছে ইরানপন্থি লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ।  এতে নিহত হয়েছে ১২ ইসরাইলি। পাল্টা হামলা চালিয়েছে ইসরাইলও।  

তবে রোববার ইরান জানিয়েছে, লেবাননে যে কোনো নতুন সামরিক প্রচেষ্টার ইসরাইলের জন্য ‘অপ্রত্যাশিত পরিণতি’ ডেকে আনতে পারে । ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানির এক বিবৃতিতে লেবাননে সামরিক উদ্যোগের বিরুদ্ধে সতর্ক করেছে ইসরাইলকে।

নাসের কানানি বলেন, ‘ইহুদিবাদী শাসকের যে কোনো অজ্ঞতাপূর্ণ পদক্ষেপ এই অঞ্চলে অস্থিতিশীলতা, নিরাপত্তাহীনতা এবং যুদ্ধের সুযোগকে প্রসারিত করতে পারে। এই ধরনের বোকা আচরণের অপ্রত্যাশিত পরিণতি এবং প্রতিক্রিয়াগুলির জন্য ইসরাইল দায়ী থাকবে’। ইরানের অভিযোগ, গাজা উপত্যকায় নিজেদের ‘ব্যাপক অপরাধ থেকে জনমত ও বিশ্ব মনোযোগ সরাতে’ হিজবুল্লাহর উপর দোষ চাপাচ্ছে ইসরাইল।

গোলান হচ্ছে দক্ষিণ পশ্চিম সিরিয়ার একটি মালভূমি। যার আয়তন প্রায় এক হাজার ৮০০ বর্গকিলোমিটার। ১৯৬৭ সালে ছয়দিনের আরব-ইসরাইল যুদ্ধের সময় থেকে ইসরাইল দখল করে নেয় গোলান মালভূমি। এই ভূখন্ড নিয়ে ইসরাইলের কোনো মন্তব্য করার নৈতিক কর্তৃত্ব মনে করে করে ইরান।

এদিকে হিজবুল্লাহর হামলায় ঘটনায় জো বাইডেন প্রশাসনকে একহাত নিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ‘অদূরদশী এবং দুর্বল নেতৃত্বের’ কারণে হিজবুল্লাহ চালিয়েছে বলেছেন ট্রাম্প।

সূত্র: আল আরাবিয়্যাহ

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২৪,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit