রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম
‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজ করলেন শিক্ষার্থীরা ৯ জুলাই খামেনির জানাজায় অংশ নেবে ২ কোটি মানুষ ভয়াবহ তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, সর্বোচ্চ সতর্কতা জারি করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের জাপানের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন নেইমার? নওগাঁ সরকারি কলেজের এইচএসসি শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা  তীব্র গরমে রানীশংকৈলে অতিমাত্রায় লোডশেডিংয়ে ক্ষুব্ধ গ্রাহকরা । কুয়েত ও বাহরাইনে ৮ মার্কিন স্থাপনা ধ্বংসের দাবি ইরানের

দিল্লিতে কোচিং সেন্টারে বন্যার পানি ঢুকে ৩ শিক্ষার্থীর মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লিতে একটি কোচিং সেন্টারের বেসমেন্টে পানিতে আটকে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সেখানে ওই তিন শিক্ষার্থী চার ঘণ্টারও বেশি সময়ের জন্য আটকে যায়। পরবর্তীতে তাদের মৃত্যু হয়। রোববার (২৮ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার ধারণ করা এক ভিডিওতে দেখা গেছে দিল্লির রাজেন্দ্র নগরে ‘রাও আইএএস স্টাডি সার্কেল’ নামের এক কোচিং সেন্টারের বেসমেন্ট বন্যার পানিতে সম্পূর্ণ প্লাবিত হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে দিল্লিতে ভারী বৃষ্টিপাত হয়।

দিল্লি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার সন্ধ্যা ৭.১৯ মিনিটে শিক্ষার্থীদের বেসমেন্টে আটকে থাকার বিষয়ে তারা কল পান।। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধারকাজে সহায়তার জন্য পাঁচটি ইউনিট পাঠানো হয়।

উদ্ধার অভিযান শুরু হওয়ার কয়েক ঘণ্টা পর দুই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে মধ্যরাতে এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, তাদের কাছে তথ্য রয়েছে ওই বেজমেন্টে ৩৩ জন শিক্ষার্থী ছিল। তাদের মধ্যে ৩০ জন বেরিয়ে যেতে সমর্থ হলেও এই তিনজন আর পারেননি।

দিল্লি সেন্ট্রাল পুলিশের উপকমিশনার এম হর্ষবর্ধন সাংবাদিকদের বলেন, পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মরদেহগুলো হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলছে। পাম্পের মাধ্যমে পানি সরানো হচ্ছে। বেজমেন্টে এখনো ৭ ফুট পানি রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২৪,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit