মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী

ভৈরবে চাঁদার টাকা না পেয়ে মাদরাসা ও মসজিদ ভাঙচুর

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ৮৬ Time View

ডেস্ক নিউজ : কিশোরগঞ্জের ভৈরবে নির্মাণাধীন দারুল আমানাহ আল ইসলামিয়া মাদরাসা ও জামে মসজিদ ভাঙচুরের ঘটনা ঘটেছে। দাবিকৃত ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন মাদরাসার প্রতিষ্ঠাতা শেখ জাহাঙ্গীর আলম। ভৈরব পৌর শহরের হাজী আসমত কলেজ রোড গাছতলাঘাট এলাকায় ভাঙচুরের এ ঘটনা ঘটে। এ ঘটনায় শেখ জাহাঙ্গীর আলম ৫ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন, ঘোড়াকান্দা এলাকার ছাত্তার মিয়ার ছেলে লোকমান হোসেন (৩৪), একই এলাকার জালাল মিয়ার ছেলে বিল্লাল মিয়া (৩২), চন্ডিবের এলাকার আলমগীর মিয়ার ছেলে জুনেল (২৯) ভৈরবপুর উত্তর পাড়া এলাকার আব্দুল বারিক মিয়ার ছেলে ফখরুল ইসলাম (২৮)। পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়া এলাকার মৃত আব্দুর রহমান মিয়ার ছেলে আবুল কালাম আজাদ (৪২)।

অভিযোগ সূত্রে জানা গেছে, ১৯ জুলাই দুপুর ও ২০ জুলাই দুপুরে দুই দফায় নির্মাণাধীন মাদরাসাটি ভাঙচুর করা হয়েছে। এ সময় তারা মেইন গেইট নির্মাণ সামগ্রী কয়েকটি গ্রীল, বাথরুমের কমট, পানির মোটর, লোহার এ্যাঙ্গেল, বেসিনসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে ও কিছু আসবাবপত্র লুট করে।

শেখ জাহাঙ্গীর আলম জানান, তিনি ৭০ লাখ টাকা দিয়ে মাদরাসার জন্য জমি ক্রয় করেন। তখন কালামগংদেরও তিনি অনেক টাকা দালালী দিয়েছেন। পরে যখন মাদরাসা নির্মাণ করা শুরু হয় তখন কালামগংরা তার কাছে থেকে আরও ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় দা, বল্লম, লাঠিসোটা নিয়ে ত্রাস সৃষ্টি করে তার নির্মাণাধীন মাদরাসাটি ভাঙচুর করে। ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে তিনি নিরুপায় হয়ে ভৈরব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী তানভীর আহমেদ বলেন, এ শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে আমরা সহযোগিতা করে যাচ্ছি। কিন্তু কালামগংরা ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না পেয়ে আমাদেরকে হাত, পা কেটে ফেলাসহ নারী নির্যাতন মামলা দিয়ে হয়রানি করার হুমকি দিয়ে যাচ্ছে। এ বিষয়ে অভিযুক্ত কালাম বলেন, জমিটি আমার মাধ্যমে বিক্রি করা হয়েছে।

আমাকে ৪০ লাখ টাকা দেয়া হয়েছে। জায়গার দাম প্রায় ১ কোটি টাকা। তাই আমি বাকি টাকা দাবি করেছি। জায়গায় নির্মাণাধীন ভবনটি আমার। কাজ করতে গিয়ে আমি ভেঙ্গে দিয়েছি। ভৈরব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২৪,/বিকাল ৫:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit