মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন

বিকালে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ১১৪ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : অবশেষে ১০ দিন পর চালু হচ্ছে মোবাইল ইন্টানেট। আজ বিকাল ৩টায় ফোরজি সেবা চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রোববার (২৮ জুলাই) সকালে বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর এই তথ্য জানান তিনি।

পলক বলেন, ‌‘আজ বিকেল ৩টা নাগাদ মোবাইলে ফোরজি ইন্টারনেট পুনঃস্থাপন করা হবে। তার জন্য প্রযুক্তিগত সহায়তা আমরা সবসময় দেব। মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলোও দ্রুত প্রস্তুতি গ্রহণ করবে।’

তিনি বলেন, সাম্প্রতিক সময়ের মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় সংযোগ চালুর পর মোবাইল ইন্টারনেট গ্রাহকরা তিন দিনের জন্য ৫ জিবি বোনাস পাবেন। সব অপারেটরের গ্রাহকরাই এই সুবিধা পাবেন।

বৈঠকে মোবাইল অপারেটর ছাড়াও বিকাশ, নগদ, রকেট ও উপায় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গত ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়। পাঁচ দিন পর গত মঙ্গলবার (২৩ জুলাই) রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। 

কিউএনবি/অনিমা/২৮ জুলাই ২০২৪,/দুপুর ২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit