রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম
অবহেলিত ফুলবাড়ী রেলস্টেশন আধুনিকায়ন ও আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ঘন্টাব্যাপি মানববন্ধন॥ এমরান আহমদ চৌধুরী এমপি’র কাছে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির ৯ দফা দাবি জানিয়ে স্মারকলিপি বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার মুক্তাদির, এমপি টেক্সটাইল খাতের টেকসই রূপান্তরে পণ্য বৈচিত্র্য ও উদ্ভাবনে জোর দিতে হবে ত্রিপুরা ভাষার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফিরে আসা’র উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত ডোমারে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে সেলাই প্রশিক্ষণের শুভ উদ্বোধন মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল, জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর ইরানের চীনবিষয়ক বিশেষ প্রতিনিধি হলেন গালিবাফ দিনের শেষ বলে মুমিনুলের বিদায় সত্বেও চালকের আসনে বাংলাদেশ ‎আঙ্গরপোতা সীমান্তে আটক সাবেক পররাষ্ট্র ডিজি সাব্বির বিন শামস কারাগারে তৃতীয় সন্তান জন্মে ৩০ হাজার, চতুর্থ সন্তানে মিলবে ৪০ হাজার রুপি

গাজায় অস্থায়ী হাসপাতালে হামলা, নিহত ৩০

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ৯২ Time View

ডেস্কনিউজঃ শনিবার (২৭ জুলাই) এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। গাজার দেইর এল-বালাহরে খাদিজা নামের একটি স্কুলে হাসপাতালটি তৈরি করা হয়েছিল।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, হাসপাতালটি লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধবিমান তিনটি ক্ষেপণাস্ত্র ছোড়ে। এতে অন্তত ৩০ জন নিহত এবং অসংখ্য মানুষ আহত হন।

মিডিয়া অফিস বিবৃতিতে বলেছে, কয়েক ডজন রোগী এবং আহত মানুষকে চিকিৎসা সেবা দেওয়া অস্থায়ী হাসপাতালে দখলদার ইসরায়েল ভয়াবহ গণহত্যার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা।

বিবৃতিতে তারা আরও বলেছে, বাস্তুচ্যুত বেসামরিক মানুষের ওপর চালানো এই গণহত্যার পুরোপুরি দায় দখলদার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের প্রশাসনের।

গত কয়েকদিন ধরে গাজায় আবারও হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। এতে প্রতিদিনই অসংখ্য মানুষের মৃত্যু হচ্ছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। প্রতিশোধ হিসেবে ওই দিন থেকেই গাজায় বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি বাহিনীর হামলায় বারবার ঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন গাজার বাসিন্দারা। বোমার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এ উপত্যকার বেশির ভাগ। ফিলিস্তিনিরা বলছেন, ইসরায়েলি বোমা থেকে কোনো স্থানই নিরাপদ নয়।

ইসরায়েলের তথ্যমতে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাস যোদ্ধাদের হামলায় ১ হাজার ২০০ জন নিহত হন। ২৫০ ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়।

অন্যদিকে, ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তাদের দেওয়া হিসাব অনুযায়ী, ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ১ লাখেরও বেশি মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহত ও আহতদের বেশিরভাগই নিরীহ নারী ও শিশু।

গাজার বর্বরতা বন্ধে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি করার চেষ্টা করছে মধ্যস্থতাকারী দেশগুলো। তবে দখলদার ইসরায়েলের বাধার কারণে এখনো চুক্তি করা সম্ভব হয়নি।

কিউএনবি/বিপুল/২৭.০৭.২০২৪/ সন্ধ্যা ৬.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit