মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মসজিদ-মন্দির সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

হুতিদের হামলা ঠেকাতে সৌদিতে যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে সৌদি আরবের শহর এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় টাইফুন যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ রাজকীয় বিমানবাহিনীর এসব বিমান সৌদি আকাশসীমায় প্রতিরক্ষামূলক অভিযান চালাবে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিমানগুলো হুতিদের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক হামলায় অংশ নেবে না। তবে কতটি বিমান পাঠানো হবে, তা জানানো হয়নি। প্রধানমন্ত্রী হিসেবে অ্যান্ডি বার্নহামের অনুমোদন দেওয়া সামরিক অভিযানগুলোর মধ্যে এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এই সহায়তার অংশ হিসেবে সামরিক উপদেষ্টা এবং ভারী সরঞ্জাম পরিবহনে সক্ষম একটি অ্যাটলাস এ৪০০এম পরিবহন বিমানও পাঠাবে লন্ডন। পাশাপাশি সৌদি যুদ্ধবিমানে আকাশপথে জ্বালানি সরবরাহের জন্য নিয়োজিত ব্রিটিশ ভয়েজার বিমানের কার্যক্রম আরও ৯০ দিন বাড়ানো হয়েছে।
গত সেপ্টেম্বরে ইরানসমর্থিত হুতিদের শুরু করা অভিযান ক্রমে প্রাণঘাতী আঞ্চলিক সংঘাতে রূপ নিয়েছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থক সৌদি আরবকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। চলতি মাসে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন নিহত হন। সেপ্টেম্বর থেকে এ সংঘাতে সৌদি আরবে মোট ১৯ জনের প্রাণ গেছে।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং বলেছেন, বেসামরিক নাগরিকদের সুরক্ষায় অতিরিক্ত সামরিক সহায়তা অনুমোদন দেওয়া হয়েছে। রিয়াদের বিমানবন্দরে হামলাকে তিনি আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর নজির হিসেবে উল্লেখ করেন।
সম্প্রতি পেন্টাগনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে স্ট্রিটিংয়ের বৈঠকের কয়েক দিন পর এ ঘোষণা এল। বৈঠকে হুতিদের হামলা মোকাবিলার বিষয়েও আলোচনা হয়।
সৌদি আরব দীর্ঘদিনের ব্রিটিশ সামরিক মিত্র। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় জ্বালানির দাম ও জীবনযাত্রার ব্যয় বাড়ার বিষয়টিও এই সামরিক সহায়তার যুক্তি হিসেবে তুলে ধরেছে যুক্তরাজ্য।

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৬,/রাত ১০:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit