শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

স্বাভাবিক হচ্ছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : টাঙ্গাইলে সকাল ৭টা থেকে রাত ১০ পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এতে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। কারফিউ শিথিল থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গত কয়েক দিনের তুলনায় যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন পণ্যবাহী ট্রাকের পাশাপাশি ব্যক্তিগত যানবাহন ও গণপরিবহন বৃদ্ধি পেয়েছে। মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল করতে দেখা গেছে। যানবাহন চলাচল রাখতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশকে টহল দিতে দেখা গেছে। 

বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৮ ঘণ্টায় ২০ হাজারের বেশি যানবাহন পারাপার হয়েছে। ফলে সেতুর চিত্রও স্বাভাবিক হতে শুরু করেছে। হাইওয়ে এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ মীর সাজেদুর রহমান বলেন, গত ৩ দিনের তুলনায় আজ মহাসড়কে গাড়ি প্রায় দ্বিগুণ চলাচল করছে। এ অবস্থা চলমান থাকলে আগামী রবিবার নাগাদ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পুরো স্বাভাবিক হবে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। ফলে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন।

 

 

কিউএনবি/অনিমা/২৬ জুলাই ২০২৪,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit