মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

মুম্বাইয়ে প্রবল বৃষ্টি, ফ্লাইট বাতিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
  • ৭৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ভারী বৃষ্টির কারণে একাধিক ফ্লাইট বিলম্বিত ও বাতিল করা হয়েছে। বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে এবং শহরে পানি সরবরাহকারী সাতটি লেকের মধ্যে দুটির পানি আশেপাশের এলাকা প্লাবিত করেছে। সায়ন, চেম্বুর এবং আন্ধেরির মতো এলাকা জলাবদ্ধতার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে ‘ফ্লাইট সময়সূচিতে পর্যায়ক্রমিক বিলম্ব হচ্ছে’ এবং যাত্রীদের বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ফ্লাইটের অবস্থা সম্পর্কে খবর নিতে বলা হয়েছে। 

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বৃষ্টিপাতের ফলে কিছু ফ্লাইট বাতিল হচ্ছে। আজকের বুকিংয়ের জন্য এয়ারলাইন সম্পূর্ণ অর্থ ফেরত বা পুনর্নির্ধারণের প্রস্তাব দিয়েছে।

বন্যার কারণে আন্ধেরি সাবওয়ে দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আবহাওয়া অফিস অধিকাংশ শহরের জন্য হলুদ সতর্কতা জারি করেছে। কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন জানিয়েছে, শহরে পানি সরবরাহকারী সাতটি লেকের মধ্যে দুটি মোদক-সাগর হ্রদ এবং বিহার হ্রদের পানি বেড়েছে। সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/২৫ জুলাই ২০২৪,/বিকাল ৪:০৩

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit