শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

আমিরাতে শ্রমিক নেওয়া বন্ধের বিষয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুলাই, ২০২৪
  • ১২৫ Time View

ডেস্ক নিউজ : পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে শ্রমিক নেওয়া বন্ধ হয়েছে, এমন সংবাদ সঠিক নয়। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, গণমাধ্যমে সংবাদ দেখেছি, আরব আমিরাত আমাদের শ্রমিক নেওয়া বন্ধ করেছে- এটা বোগাস। যারা এমন সংবাদ দিয়েছেন, তাদের এমন দেওয়াটা সমীচীন হয়নি, সঠিক হয়নি। এ ধরনের সংবেদনশীল সংবাদ যাচাই-বাছাই করে দেওয়া উচিত। আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন, তারা এ ধরনের সিদ্ধান্ত নেননি।

এ সময় বিদেশের বিভিন্ন মিশনের সামনে পাকিস্তানিদের সহায়তা নিয়ে বিএনপি-জামায়াতের কর্মীরা বিক্ষোভ করেছেন বলেও দাবি করেন ড. হাছান। তিনি অভিযোগ করেন, বিদেশে গুজব ছড়ানো হচ্ছে। অনেক জায়গায় বিএনপি-জামায়াত জঙ্গিগোষ্ঠী পাকিস্তান কমিউনিটির সহায়তা নিয়েছে।

আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বিক্ষোভ হয়েছে, তাদের গ্রেফতার করা হয়েছে। আবর আমিরাতে ৫৪ জনকে শাস্তি দেয়া হয়েছে। তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। একজনকে এক বছর এবং বেশ কয়েকজনকে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। একইভাবে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে গ্রেফতার করা হয়েছে। সৌদি আরবেও হয়েছে। 

এ সময় আন্দোলনকে কেন্দ্র করে কতজনের মৃত্যু হয়েছে, কূটনীতিকরা এমন কিছু জানতে চেয়েছেন কিনা- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সেটি সবাই জানতে চায়। এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৪,/রাত ১০:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit