ডেস্ক নিউজ : মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নোয়াখালীতে চলমান সহিংসতায় কারফিউতে অটোরিক্সা চালক, তৃতীয় লিঙ্গসহ নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় নোয়াখালী পৌরসভার উদ্যোগে এই ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
নোয়াখালী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ খান সোহেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এই সময় পৌর সভার প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল ও কাউন্সিলর ফখরুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ছয়শত নিম্ন আয়ের মানুষ ও ৫০ জন তৃতীয় লিঙ্গের নারীদের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে বলে জানান পৌর মেয়র শহিদ উল্যাহ খান।
কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৪,/বিকাল ৫:৫৩