সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ অপরাহ্ন

গার্দিওলা চান এদেরসন সিটিতেই থাকুক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুলাই, ২০২৪
  • ১১৪ Time View

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমের শেষ দিকে গুঞ্জন উঠেছিল, ম্যানচেস্টার সিটি ছাড়ছেন ব্রাজিলের তারকা গোলকিপার এদেরসন। এমনও শোনা গিয়েছিল যে তিনি পাড়ি জমাতে চলেছেন সৌদি প্রো লিগে। যদিও সে ব্যাপারে এখন পর্যন্ত নিশ্চিত কিছু জানা যায়নি। এমনকি এদারসনের ব্যাপারে নিশ্চিত নন ম্যান সিটির কোচ পেপ গার্দিওলাও।

চুক্তির শেষ সময় পেরিয়ে গেলেও চুক্তি নবায়ন নিয়ে কোনো ক্লাবের সঙ্গে কোনো আলোচনা হয়নি এদারসনের। এদিকে প্রাক-মৌসুমেও দলের সঙ্গে আছেন তিনি। তাই সব মিলিয়ে গার্দিওলা জানান, ম্যান সিটিতে এদারসনের ভবিষ্যৎ অনিশ্চিত। প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা প্রাক-মৌসুমে নিজেদের প্রথম ম্যাচেই অবশ্য পেয়েছে হারের দেখা। মঙ্গলবার সেল্টিকের বিপক্ষে প্রীতি ম্যাচে ৪-৩ ব্যবধানে হারে সিটিজেনরা। সেই ম্যাচেও খেলেছেন এদারদন। যদিও বদলি হিসেবে, দ্বিতীয়ার্ধে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৪,/বিকাল ৫:৪৩

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit