বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

আখাউড়ায় হোসাইনিয়া চিশতিয়া দরবার শরীফে পবিত্র আশুরা পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ১৪১ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোগড়া ইউনিয়নের হোসাইনীয়া চিশতিয়া দরবার শরীফে নানা আয়োজনের মধ্যদিয়ে ১০ই মহররম পবিত্র আশুরা পালিত হয়েছে। অনুষ্ঠান সুচীর মধ্যে ছিল মহরমের জারিগান, তাজিয়া মিছিল, মঞ্জিল পৌছানো, মিলাদ, দোয়া মোনাজাত ও তবারক বিতরণের সহ আরো অনেকে কিছু। 

বুধবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর পর্যন্ত স্থানীয় রাজেন্দ্রপুর পীর বাড়ী হযরত শাহ সুফী নাসির উদ্দিন চিশতি (রহঃ) এর প্রতিষ্ঠিত হোসাইনিয়া দরবার শরীফে এই কার্যক্রম পালিত হয়। দরবার শরীফের গদীনিশিন পীর শাহ্সুফী জাহের উদ্দিন চিশতি জানিয়েছেন, তার দাদা সৈয়দ সাবুদ আলী ফকির ১৮৫৫ সালে ভারতের আজমির শরীফ থেকে খেলাফত নিয়ে এই দরবার প্রতিষ্ঠিত করেন। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত এই দরবারে নানা কর্মসুচীর মধ্যেদিয়ে ১০ই মহররম পবিত্র আশুরা পালিত হয়ে আসছে। পরবর্তীতে ১৮৯৫ সালে সৈয়দ শাহ্ সূফী হযরত নাসির উদ্দীন আল হোসাইনী চিশতি টনকি শিকারমুড়া ইমামবাড়া প্রতিষ্ঠা করার পর দরবারের ভক্ত আশেকান সম্প্রসারিত হতে থাকে। 

আরবী ৬১হিজরীতে ইরাকের কারবালার প্রান্তরে হযরত ইমাম হোসাইন সহ আহলে বায়াতদের মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনার স্মরণ করে সারা বিশ্বের মুসলমানদের মত নানা কর্মসূচির মাধ্যমে এই দরবারে দিনটি পালন করা হয়ে থাকে। দরবারের প্রথা অনুযায়ী আশুরা উপলক্ষে জারীগান, দরবারের অভ্যন্তরে তাজিয়া মিছিল, মঞ্জিল পৌছানো, মিলাদ, দোয়া ও তবারক বিতরণের মাধ্যামে এই বছরের পবিত্র আশুরার কার্যক্রম শেষ করা হয়। দরবারের প্রচলিত প্রথা অনুযায়ী ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে জানান দরবারের গদিনিশীন পীর শাহ্ সূফী হযরত জাহের উদ্দিন চিশতি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ার্ড মেম্বার মোঃ মাসুম মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলফাজ সরদার, সাবেক মেম্বার মোঃ আনু মিয়া, সমাজসেবক মোঃ আবু কালাম, দরবারের ভক্ত মোঃ বাবুল চিশতি, বড় মিয়া শাজাহান, মোঃ জালাল উদ্দিন, দরবারের ভক্ত আসেকান ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ আরো অনেকে।

কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২৪/দুপুর ১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit