রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

হাসপাতালে শামীম ওসমান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৮৫ Time View

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের দলীয় এমপি এ কে এম শামীম ওসমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাতে পাকস্থলীর সমস্যা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

শামীম ওসমানের ছেলে ইমতিনান অয়ন ওসমান বলেন, বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি ডাক্তারের অবজারভেশনে রয়েছেন।

তিনি আরও বলেন, ইতোমধ্যে বাবার সিটি স্ক্যান করানো হয়েছে। ডাক্তার বলেছেন, তিনি এখন শঙ্কামুক্ত। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।

একইসঙ্গে ফেসবুকে শামীম ওসমানের ছবি পোস্ট করে দোয়া চেয়েছেন ইমতিনান অয়ন ওসমান। তিনি বলেন, আমার বাবাকে আপনার প্রার্থনায় রাখুন। এ পোস্টে কমেন্ট করেছেন অনেকেই। কেউ লিখেছেন, আল্লাহ সুস্থতা দান করুন।

ডালিম হায়দার নামে একজন লিখেছেন, মহান আল্লাহর দরবারে দোয়ার দরখাস্ত রইল, আল্লাহ যেন আমাদের অভিভাবককে পরিপূর্ণ শেফা দান করেন, আমিন।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের এই প্রভাবশালী এমপি শামীম ওসমান কোনো না কোনো সময় দেশে আলোচনায় থাকেন।

কিউএনবি/অনিমা/১৭ জুলাই ২০২৪/দুপুর ১২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit