মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১৪২ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ: কোটা সংস্কারের দাবিতে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় বিক্ষোভ মিছিল নিয়ে জেলখানা মোড়ে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে তারা। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী মহাসড়কে আগুন ধরিয়ে বিক্ষোভ ও স্লোগান দেয়। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টানা দুই ঘন্টা এ অবরোধ চলে।
এসময় তুমি কে, আমি কে, রাজাকার-রাজাকারসহ ছাত্রলীগ ও পুলিশ বিরোধী স্লোগানে স্লোগানে মুখরিত হয় আশপাশের এলাকা। হাজারো শিক্ষার্থীর কণ্ঠে দাবী কোটা সংস্কার চাই, স্লোগান দেয়া হয়। কিছু শিক্ষার্থী মহাসড়কে জামাতের সাথে আসর নামাজ আদায় করেন।এর আগে কোটা বিরোধীদের মহাসড়ক অবরোধ ঠেকাতে দুপুর হতে নরসিংদী জেলা, শহর ও কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা জেলখানা মোড়ে অবস্থান নেয়। এসময় কোটাবিরোধী সন্দেহে কয়েকজন শিক্ষার্থীকে ছাত্রলীগ নেতাকর্মীরা মারধর করলে ছবি তুলতে গিয়ে মারধরের শিকার হয় ডেইলি স্টারের সাংবাদিক জাহিদুল ইসলাম। এছাড়া ছাত্রলীগের হামলায় সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী সাটিরপাড়া এলাকার রিয়াদ (২৪) ও নরসিংদী শহরের বাসাইল এলাকার শিক্ষার্থী তাহসিন আহমেদ হিমু (২২) নামে দুইজন আহত হয়েছেন।পরে হাজারো কোটাবিরোধী সাধারণ শিক্ষার্থী লাঠিসোটাসহ বিক্ষোভ মিছিল নিয়ে জেলখানা মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কের দিকে আসার খবর পেয়ে তাদের প্রতিহত করতে মিছিল নিয়ে এগিয়ে যায় ছাত্রলীগ। এসময় তাদের সাথে কোটাবিরোধী আন্দোলনকারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়। পরে শিক্ষার্থীরা জেলখানা মোড়ে মহাসড়ক দখলে নিয়ে আন্দোলন শুরু করে। এতে ঢাকা হতে কিশোরগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজারসহ বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। সন্ধ্যা সাড়ে ৬টায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ জানান, আন্দোলনকারীদের বুঝিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হয়। তবে কোটাবিরোধী আন্দোলনকারীদের মূল সমন্বয়ক কেউ না থাকায় তাৎক্ষনিক ফলপ্রসূ আলোচনা করা সম্ভব হয়নি। পরে বুঝিয়ে বলার পর তারা অবরোধ তুলে নেয়।

 

 

কিউএনবি/অনিমা/১৬ জুলাই ২০২৪,/রাত ৮:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit