রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় আনসার ও হকারদের সাথে সংঘর্ষ চৌগাছায় এক ভ্যান চালক ৭ দিন যাবৎ নিখোঁজ থানায় জিডি আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের ‘কাবুকি’ কূটনীতি! বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

ডোমার থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ মাদক কারবারি ও সেবনকারী গ্রেফতার

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৩৩৩ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমার থানা পুলিশের বিশেষ অভিযানে ৬জন মাদক কারবারি ও সেবনকারীকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশের একটি দল।সদ্য যোগদানকৃত জেলা পুলিশ সুপার মকবুযল হোসেন এর দিক নির্দেশনায় ডোমার থানা অফিসার ইনচার্জ মহসীন আলীর নের্তৃত্বে এসআই আমজাদ হোসেন, শাকিল মাহবুদ, রুস্তম আলী ও সঙ্গীয় ফোর্স সোমবার সন্ধ্যা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযান কালে মাদক কারবারি ও মাদক সেবনকারী ৬ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার কৃতরা হলেন ডোমার সদর ইউনিয়নের ছোট রাউতা ভুজারী পাড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে এরশাদ হোসেন (৩২), জেলা সদরের পশ্চিম কুচিয়ার মোড় পাঠান পাড়া এলাকার আবু সাঈদের ছেলে রুবেল ইসলাম (২৭), ডোমার কলেজ পাড়া এলাকার মৃত গিরিধারী রায়ের ছেলে রামনাথ রায়, জোড়াবাড়ী এলাকার দুলাল হোসেনের ছেলে শাহাজাহান (১৯), তার ভাই আব্দুর রহিম সাগর (৩১) এবং সোনারায় ইউনিয়নের বসুনিয়ার হাট এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে ছমির উদ্দিন (৫৫)।

এ সময় তাদের কাছ থেকে নেশাদ্রব্য ট্যাবলেট ও হেরোইন উদ্ধার করা হয়। ডোমার থানা অফিসার ইনচার্জ মহসীন আলী বিষয়টি নিশ্চিত করে বলেন মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করে জেলার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/১৬ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit