বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর

বিরক্তিকর স্প্যাম কল থেকে মুক্তি পাওয়ার সহজ উপায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১১৮ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : মোবাইল ফোন ব্যবহার করেন অথচ স্প্যাম কল রিসিভ করেননি এমন কাউকে সেই অর্থে খুঁজে পাওয়া যাবে না। স্মার্ট ফোন হোক বা সাধারণ ফিচার ফোন, স্প্যার্ম কল (Spam Call)-এর কারণে অনেকেই সমস্যায় পড়েন। কাস্টমার কেয়ার সার্ভিস, জীবনবিমা, ক্রেডিট কার্ড পরিষেবা প্রভৃতি জায়গা থেকে ফোন আসে, যা সাধারণত কাজের থেকে অকাজেরই বেশি হয়। 

মূলত বিভিন্ন সংস্থা তাদের পণ্য অথবা সার্ভিস বিক্রি করার জন্য অথবা প্রচার করার জন্য এই ধরনের স্প্যাম কল করে থাকেন। তবে যাই হোক, এই স্প্যাম কল থেকে মুক্তির রাস্তা খোঁজেন সবাই। কীভাবে নিজের ফোন থেকে স্প্যাম কল থেকে মুক্তি পাবেন? 

স্প্যাম কল থেকে মুক্তির জন্য একাধিক উপায় রয়েছে। বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ যেমন রয়েছে তেমনই ফোনের বেশ কিছু অপশনের মাধ্যমে স্প্যাম কল বন্ধ করতে পারবেন। এরমধ্যে একটি অপশন হলো কল ফরওয়ার্ড সার্ভিস এবং কল ব্যারিং ফিচার।

স্প্যাম কল বন্ধ করার জন্য কল ফরওয়ার্ডিং সার্ভিস চালু –
১) প্রথমে ফোনের সেটিংস অপশন ওপেন করুন।

২) এরপর কল ফরওয়ার্ডিং অপশন খুঁজে বের করুন।

৩) কল ফরওয়ার্ডিং অপশনে আলাদা আলাদা তিনটি অপশন পাবেন।

৪) অলওয়েজ ফরওয়ার্ড, ফরওয়ার্ড হোয়েন বিজি, ফরওয়ার্ড হোয়েন আনঅ্যাটেন্ডেড। সেখান থেকে অলওয়েজ ফরওয়ার্ড অপশনটি সিলেক্ট করুন।

কল ব্যারিং ফিচার চালু করতে পারেন-
১) প্রথমে ফোনের কল সেটিংস অপশনটি ওপেন করুন।

২) সেখান থেকে অল ইনকামিং কলস অপশটি চালু করুন। ওই অপশনটি ওপেন করলেই পাসওয়ার্ড দিতে হবে। বেশিরভাগ ফোনে ০০০০ অথবা ১২৩৪ পাসওয়ার্ড দিতে হবে। এরপর টার্ন অন করুন।

 

কিউএনবি/অনিমা/১৬ জুলাই ২০২৪,/দুপুর ২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit