সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে রাজধানীর মেরুল বাড্ডায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর ফলে রামপুরা থেকে কুড়িল বিশ্বরোডমুখি সড়কে যান চলাচল হয়ে যায়।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রাস্তার এক পাশ অবরোধ করে নানা স্লোগান দিচ্ছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অবরোধের কারণে মেরুল বাড্ডা থেকে কুড়িল বিশ্বরোডমুখি দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়াও বনশ্রী ও আবুল হোটেল হয়ে আসা গণপরিবহন দীর্ঘ জটে পড়ে। ফলে অনেকে বিকল্প রাস্তা হিসেবে হাতিরঝিলকে বেছে নিচ্ছেন। 

শিক্ষার্থীদের অবরোধে ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। অনেকেই বাস থেকে নেমে হেঁটেই গন্তব্যস্থলের দিকে রওনা দেন।

এ সময় শিক্ষার্থীরা ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার’, ‘৭১ হাতিয়ার, গর্জে উঠো আরেকবার’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

কিউএনবি/অনিমা/১৬ জুলাই ২০২৪,/দুপুর ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit