বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা আশুলিয়ায় মজুরি বোর্ড গঠনে শ্রমিক দলের আনন্দ র‍্যালী রোকসানা মর্তুজা’র ‘জল ও পাথরের কাব্যঃ অনুভূতি ও মানবিকতার এক কাব্যভুবন হা‌সিনার দেশে ফেরা নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী খাগড়াছড়িতে প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন এমপি ওয়াদুদ ভূঁইয়া। ‘রং-হেডেড’ শেখ হাসিনা কী বলছেন তাতে কিছু যায় আসে না আটোয়ারীতে আমন ধান ও চাল সংগ্রহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নেত্রকোনায় এনসিপি নেতার বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আসিফ মাহমুদের নিন্দা হাসিনার সাবেক উপ-প্রেস সচিবসহ তিনজনকে পুলিশে দিল ছাত্রদল

কোটা সংস্কারের দাবিতে মাঠে নামছে ছাত্রদল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৮১ Time View

ডেস্ক নিউজ : সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা ব্যবস্থায় সংস্কারের দাবিতে এবার মাঠে নামার ঘোষণা দিয়েছে ছাত্রদল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণার পর এবার ছাত্রদলের এমন ঘোষণায় নতুন মাত্রা যোগ হলো আন্দোলনে।

মঙ্গলবার (১৬ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন রাজপথে নামার এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

ছাত্রদল সভাপতি বলেন, চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনের নামে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিংসাত্মক কটূক্তি করেছেন। তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

রাকিব বলেন, ‘রাজপথে থেকে লড়াই করার প্রতিশ্রুতি ঘোষণা করছি। শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে আজ থেকে মাঠে থাকবে ছাত্রদল।’

সংগঠনটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, প্রধানমন্ত্রীর কটূক্তি ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে আগামীকাল বুধবার (১৭ জুলাই) দেশের প্রতিটি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করবে ছাত্রদল। তবে ছাত্রদল নেতারা বলেন, নিজেদের ব্যানারে এ আন্দোলনে কোন কর্মসূচি দেবে না তাদের সংগঠন।

সরকারি চাকরির নিয়োগে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাসগুলো। প্রায় দেড় সপ্তাহ ধরে রাজধানী ও বিভাগীয় শহরগুলোতে সড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন সংস্কারপন্থী শিক্ষার্থীরা। এতদিন পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন হয়ে এলেও ছাত্রলীগ মাঠে নামায় সহিংস রূপ ধারণ করেছে আন্দোলন। এমন পরিস্থিতিতে মঙ্গলবার একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে ছাত্রলীগ ও আন্দোলকারী শিক্ষার্থীরা। এবার শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মাঠে নামার ঘোষণা দিলো ছাত্রদলও।

 

কিউএনবি/অনিমা/১৬ জুলাই ২০২৪,/দুপুর ১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit