বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা আশুলিয়ায় মজুরি বোর্ড গঠনে শ্রমিক দলের আনন্দ র‍্যালী রোকসানা মর্তুজা’র ‘জল ও পাথরের কাব্যঃ অনুভূতি ও মানবিকতার এক কাব্যভুবন হা‌সিনার দেশে ফেরা নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী খাগড়াছড়িতে প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন এমপি ওয়াদুদ ভূঁইয়া। ‘রং-হেডেড’ শেখ হাসিনা কী বলছেন তাতে কিছু যায় আসে না আটোয়ারীতে আমন ধান ও চাল সংগ্রহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নেত্রকোনায় এনসিপি নেতার বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আসিফ মাহমুদের নিন্দা হাসিনার সাবেক উপ-প্রেস সচিবসহ তিনজনকে পুলিশে দিল ছাত্রদল

ওমানে গোলাগুলিতে ৪ জন নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ওমানের রাজধানী মাস্কাটে একটি মসজিদের কাছে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত ও একাধিক আহত হয়েছে। মঙ্গলবার পুলিশ এই খবর জানায়।

পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘রয়্যাল ওমান পুলিশ আল-ওয়াদি আল-কবির এলাকায় একটি মসজিদের আশেপাশে ঘটে যাওয়া একটি গুলির ঘটনার পর ওই এলাকায় অভিযান চালিয়েছে।’

পুলিশ পূর্ব মাস্কাটের মসজিদে প্রাথমিকভাবে চারজন নিহত এবং ‘বিপুল সংখ্যক’ আহত হওয়ার খবর জানিয়েছে।
আঞ্চলিক সংঘাতে নিয়মিত মধ্যস্থতার ভূমিকা পালনকারী সুলতানাতে এ ধরনের হামলা বিরল।

মাস্কাটে মার্কিন দূতাবাস গুলি চালানোর পর নিরাপত্তা সতর্কতা জারি করেছে এবং মঙ্গলবার সমস্ত ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে।

দূতাবাস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছে, ‘মার্কিন নাগরিকদের সতর্ক থাকা উচিত। স্থানীয় সংবাদ পর্যবেক্ষণ করা উচিত এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা উচিত।’

এএফপি’র ফুটেজে দেখা গেছে, লোকেরা ইমাম আলি মসজিদের চারিদিকে পালিয়ে যাচ্ছে।

পুলিশের এক বিবৃতিতেবলা হয়েছে, ‘পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সমস্ত প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/১৬ জুলাই ২০২৪,/দুপুর ১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit