বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা আশুলিয়ায় মজুরি বোর্ড গঠনে শ্রমিক দলের আনন্দ র‍্যালী রোকসানা মর্তুজা’র ‘জল ও পাথরের কাব্যঃ অনুভূতি ও মানবিকতার এক কাব্যভুবন হা‌সিনার দেশে ফেরা নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী খাগড়াছড়িতে প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন এমপি ওয়াদুদ ভূঁইয়া। ‘রং-হেডেড’ শেখ হাসিনা কী বলছেন তাতে কিছু যায় আসে না আটোয়ারীতে আমন ধান ও চাল সংগ্রহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নেত্রকোনায় এনসিপি নেতার বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আসিফ মাহমুদের নিন্দা হাসিনার সাবেক উপ-প্রেস সচিবসহ তিনজনকে পুলিশে দিল ছাত্রদল

আফগানিস্তানে ভারী বর্ষণে নিহত অন্তত ৩৫ জন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব আফগানিস্তানে প্রবল বর্ষণে অন্তত ৩৫ জন নিহত এবং ২৩০ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় এক কর্মকর্তা সোমবার এ কথা জানিয়েছেন।

তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান কুরাইশি বদলুন এএফপি’কে বলেছেন, ‘সোমবার সন্ধ্যায় জালালাবাদ এবং নানগারহারের কিছু জেলায় ঝড়বৃষ্টিতে ৩৫ জন নিহত এবং ২৩০ জন আহত হয়েছে।’

বদলুন বলেন, প্রবল ঝড় ও বৃষ্টির কারণে গাছ, দেয়াল ও মানুষের বাড়ির ছাদ ধসে পড়ে এই হতাহতের ঘটনা ঘটেছে।

‘হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে’ উল্লেখ করে তিনি বলেন, আহতদের পাশাপাশি নিহতদের মৃতদেহ নানগারহার আঞ্চলিক হাসপাতাল এবং ফাতিমা-তুল-জাহরা হাসপাতালে পাঠানো হয়েছে।

তথ্য ও সংস্কৃতি বিভাগের শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, সাদা এবং নীল ইউনিফর্ম পরা স্বাস্থ্য কর্মীরা আহতদের চিকিৎসা দিচ্ছেন।

সোশ্যাল মিডিয়ার অন্যান্য ছবিতে বিধ্বস্ত ভবন এবং উপড়ে পড়া বিদ্যুতের লাইন দেখা যায়।

নানগারহার কর্তৃপক্ষ এক্স-কে জানিয়েছে, ৪শ’টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় জালালাবাদের প্রাদেশিক রাজধানীতে বিদ্যুৎ পরিষেবা বন্ধ ছিল।

তারা জানায়, অনেক নাগরিক পুনরুদ্ধারের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য হাসপাতালে রক্ত দিয়েছেন।

তালেবান সরকারের একজন মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, ‘আমরা নিহতদের পরিবারের জন্য শোক প্রকাশ করছি।’

মুজাহিদ এক্স-এ লিখেছেন, ‘ইসলামী আমিরাতের প্রাসঙ্গিক প্রতিষ্ঠানগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষতিগ্রস্ত এলাকায় যেতে নির্দেশ দেওয়া হয়েছে।’ তারা বাস্তুচ্যুত পরিবারগুলোকে আশ্রয়, খাদ্য এবং ওষুধ সরবরাহ করবে।

আফগানিস্তানে মে মাসে আকস্মিক বন্যায় শত শত লোক মারা যাওয়ার পর এই মর্মান্তিক ঘটনা ঘটলো। যেখানে জনসংখ্যার ৮০ শতাংশ বেঁচে থাকার জন্য কৃষিকাজের উপর নির্ভরশীল।

 

কিউএনবি/অনিমা/১৬ জুলাই ২০২৪,/দুপুর ১:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit