বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যবর্তী নির্বাচনে হারলে যেসব ক্ষমতা কমে যাবে ট্রাম্পের ১২ কেজির এলপিজি আগেই বিক্রি হচ্ছিল ২৫০০ টাকায়: আসিফ মাহমুদ ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে সরকার জনগণকে অসন্তুষ্ট করছে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি করণ জোহরের শো বন্ধ হওয়ায় কেন খুশি হন কারিনা? ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগের হামলা, আহত ৩৫০

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৪৪ Time View

জালাল আহমদ ,ঢাবি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারদের উপর হামলা চালিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে অন্তত ৩৫০জন শিক্ষার্থী আহত হয়েছেন। হামলায় আহত হন বাংলা বিভাগের ছাত্র মাহিন, পদার্থবিজ্ঞানের ছাত্র ইয়াকুব,ছাত্র ফেডারেশনের নেত্রী উমামা ফাতেমা সহ অন্তত ৩৫০ জন। আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

ভিসি চত্বরের সামনে আজ বিকেল  সাড়ে ৩টায় থেকে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। দুপুর ১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের  পাদদেশে জড়ো হন আন্দোলনকারীরা। পরে বিকেল ৩টায় একই স্থানে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় ছাত্রলীগ।

বিকেল সাড়ে ৩টার দিকে রাজু ভাস্কর্যের সামনে কোটা আন্দোলনকারী নেতারা মাইকে ঘোষণা করে বলেন, ‘আমাদের ওপর যদি আক্রমণ হয়, তাহলে আমরা পাল্টা আক্রমণ করব। আমরা পিছু হাঁটব না।’

পরে মাইকিং করে শিক্ষার্থীদের ভিসি চত্বর এলাকায় যেতে বলা হয়।বিকেল ৩টা ৫০ মিনিটে ধাওয়া দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সেখান থেকে সরিয়ে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের উপর হামলা চালায়। 

কিউএনবি/আয়শা/১৫ জুলাই ২০২৪,/বিকাল ৫:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit