সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

‘নিখোঁজ’ ছাত্রদল নেতা রাসেলের অবস্থান জানাতে আইজিপিকে হাইকোর্টের নির্দেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৮৩ Time View

জালাল আহমদ,আদালত প্রতিবেদক : ‘নিখোঁজ’ ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলের অবস্থান জানাতে পুলিশ কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অবিলম্বে পুলিশের মহাপরিদর্শক(আইজিপি)কে এ তথ্য জানাতে বলা হয়েছে।

রোববার (১৪ জুলাই) রাসেলের বাবা আবুল হোসেন সরদারের দায়ের করা এক হেবিয়াস কর্পাস রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।তাকে সহায়তা করেন এডভোকেট মাকসুদ উল্লাহ।রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নী জেনারেল তুষার কান্তি রায়।

আতিকুরের বাবা আবুল হোসাইন সরদার গত ১০ জুলাই হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। একটি জাতীয় দৈনিকে মঙ্গলবার (৯ জুলাই) ‘আট দিন ধরে নিখোঁজ ছাত্রদল নেতা আতিক’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে রিটটি দায়ের করা হয়েছে।

রুলে আতিকুরকে অবৈধভাবে হেফাজতে রাখা হয়নি, এটা সন্তুষ্ট করতে তাকে কেন হাজির করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত।

রুলের বিবাদীরা হচ্ছেন, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি). লালবাগ জোনের কমিশনার, লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ঢাকা জেলার প্রশাসক।

উল্লেখ্য,পুরান ঢাকার আজিমপুর অগ্রণী স্কুলের সামনে থেকে ১ জুলাই আতিকুর রহমান নিখোঁজ হন ।১৪ দিন আগে নিখোঁজ ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলের খোঁজ পাওয়া যায়নি এখনো। তার পরিবার সংশ্লিষ্ট থানা-পুলিশ, হাসপাতাল,র‌্যাব, গোয়েন্দা সংস্থা সহ সব জায়গায় খোঁজ নিয়েছে। কোথাও তার হদিস নেই। তবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, আতিককে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে। তিনি গোয়েন্দা হেফাজতে আছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২৪,/রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit