মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

টাঙ্গাইলে কমেছে নদীর পানি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : টাঙ্গাইলে সব নদীর পানি কমতে শুরু করেছে। এতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বানবাসিরা দুর্ভোগে আছে। গতকাল থেকে নদীর পানি কমতে শুরু করলেও এখনও যমুনা, ঝিনাই, ধলেশ্বরী নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

বন্যার পানিতে জেলার গোপালপুর, ভূঞাপুর, কালিহাতী, সদর, নাগরপুর, দেলদুয়ার ও বাসাইল উপজেলার চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের বাড়ি-ঘর, রাস্তা-ঘাট, হাট-বাজার, ফসলী জমি তলিয়ে গেছে। চরাঞ্চলে বানভাসি মানুষরা বেশি দুর্ভোগে আছে। 

জেলার ৬টি উপজেলায় এখনও ৪৭ হাজার মানুষ পানিবন্দি হয়ে জীবন যাপন করছেন। এদিকে বন্যার কারণে জেলার প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের ৭২ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

টাঙ্গাইল জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম জানান, জেলার ৬টি উপজেলায় প্রায় ১১ হাজার পরিবারের ৪৭ হাজার মানুষ পানিবন্দি হয়ে জীবন যাপন করছেন। বন্যার্তদের মধ্যে ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২৪,/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit