শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

মসজিদে যেসব আদব মেনে চলা উচিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১১২ Time View

স্পোর্টস ডেস্ক : নামাজ মুমিন ও কাফিরের মধ্যে পার্থক্যকারী। আর এই ইবাদত পালনের অন্যতম স্থান হলো মসজিদ, যা পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জায়গা। নবীজি (সা.) বলেন, ‘আল্লাহর কাছে সর্বোত্তম জায়গা মসজিদ, আর সর্বনিকৃষ্ট জায়গা বাজার।’ (মুসলিম, হাদিস : ৬৭১)

মসজিদের আদব

(১) (২) (৩) মসজিদে প্রবেশকালে বিসমিল্লাহ, রাসুলুল্লাহ (সা.)-এর ওপর দরুদ ও হাদিসে বর্ণিত মসজিদে প্রবেশের দোয়া পড়া।

(৪) ডান পা দিয়ে প্রবেশ করা।

(৫) ইতিকাফের নিয়তে প্রবেশ করা।

(৬) অজু অবস্থায় মসজিদে প্রবেশ করা।

(৭) কাঁচা পেঁয়াজ-রসুন, বিড়ি-সিগারেট ও দুর্গন্ধযুক্ত দ্রব্য খেয়ে মসজিদে না আসা।

(৯) মসজিদে প্রবেশকারী দুই রাকাত ‘তাহিয়্যাতুল মসজিদ’ আদায় করবে।

(১০) মসজিদে দুনিয়াবি কথাবার্তা ও গল্পগুজব না করা। কারণ মসজিদ নিছক ইবাদতের জায়গা।

(১১) নিজের পোশাক থেকে উত্তম পোশাক পরিধান করা।

(১২) মসজিদকে নিছক নামাজের স্থান না বানিয়ে তাওহিদ প্রতিষ্ঠাসহ আদব রক্ষা করে অন্যান্য ধর্মীয় কার্যকলাপ চালিয়ে যাওয়া।

(১৪) মসজিদে যত্রতত্র থুথু ফেলা নিষিদ্ধ। আনাস ইবনে মালিক (রা.) বলেন, নবীজি (সা.) বলেছেন, মসজিদে থুথু ফেলা গুনাহের কাজ, আর তার কাফফারা হচ্ছে তা মুছে ফেলা। (বুখারি, হাদিস : ৪১৫)

(১৫) মসজিদে কাউকে উচ্চৈঃস্বরে ডাকাডাকি না করা। প্রয়োজনে ইশারার মাধ্যমে সংশোধন করা।

(১৬) মসজিদে বেশি থেকে বেশি সময় দেওয়া। এ ক্ষেত্রে নামাজের ওয়াক্তগুলোতে সবার আগে আসার চেষ্টা করা।

(১৭) মসজিদে হেঁটে আসা। নবীজি (সা.) বলেন, আমি কি তোমাদের এমন বস্তুর সন্ধান দেব না, যা দ্বারা আল্লাহ তাআলা গুনাহ মিটিয়ে দেবেন এবং মর্যাদা বৃদ্ধি করে দেবেন? তাহলো কষ্টকর অবস্থায়ও পূর্ণরূপে অজু করা, মসজিদের দিকে বেশি পদচারণ এবং এক সালাতের পর অন্য সালাতের জন্য অপেক্ষা করা। (মুসলিম, হাদিস : ২৫১)

(১৮) মসজিদে অবস্থানরত সময় জিকির, তাসবিহ-তাহলিলের মাধ্যমে পার করা।

(১৯) মসজিদে থাকা অবস্থায় আজান হলে নামাজ আদায় করে বের হওয়া।

(২০) মসজিদ থেকে বের হওয়ার সময় প্রবেশ করার মতো বিসমিল্লাহ, নবী (সা.)-এর প্রতি দরুদ ও দোয়া পড়া এবং বাম পা দিয়ে বের হওয়া।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুলাই ২০২৪,/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit